February 26, 2026
1205208ad82479c7ed96628768d9637d17721142643661373_original.jpg
Spread the love


সময় যতই এগোচ্ছে, চিনকে ছেড়ে আরও বেশি করে ভারতের দিকে ঝুঁকছে আমেরিকান টেক জায়ান্ট অ্যাপেল (Apple Inc)। এতদিন আইফোন (iPhone) তৈরির ক্ষেত্রে ভারতকে অগ্রাধিকার দিত এই সংস্থা। আর এবার শুধু আইফোন নয়, আপনার ফোনের মধ্যে থাক তাদের নিজস্ব ডিজিটাল ওয়ালেট অ্যাপেল পেকেও (Apple Pay) ভারতে, ভারতীয়দের জন্য চালু করতে মরিয়া তারা। জানা গিয়েছে চলতি বছরের মাঝামাঝি ভারতে চালু হতে পারে তাদের অ্যাপেল পে (Apple Pay)।

সূত্র বলছে, আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) ও অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) মতো দেশের অন্যতম প্রধান প্রাইভেট ব্যাঙ্কগুলোর সঙ্গে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে অ্যাপেল পে (Apple Pay)। এর সঙ্গে থাকবে ভিসা (Visa) ও মাস্টারকার্ডের (Master Card) মতো আন্তর্জাতিক সংস্থাও। অর্থাৎ, ভারতের বাজারে গুগল পে (Google Pay) ও ফোন পের (PhonePe) মতো সংস্থার আধিপত্যে থাবা বসানোই এখন এক ও একমাত্র লক্ষ্য অ্যাপেল পের (Apple Pay)।

কী সুবিধা পেতে পারেন আপনি?

UPI: বাইরের অন্যান্য দেশের মতো শুধুমাত্র ক্রেডিট কার্ড নয়, আপনি এখানে পাবেন ভারতের নিজস্ব UPI বা ইউনিফএড পেমেন্ট ইন্টারফেসের সাপোর্টও।

সুরক্ষা: ওটিপি ছাড়াই যাতে পেমেন্ট করা যায়, সেই কারণে ফেস আইডি বা টাচ আইডির সুবিধাও নিয়ে আসতে পারে অ্যাপেল।

অ্যাপেলের নিজের ইকোসিস্টেম: অ্যাপেল পে চালু হয়ে গেলে আইফোন থেকে অ্যাপেল ওয়াচ, সব জায়গাতেই এবার মিলবে ট্যাপ টু পের সুবিধা।

বাজার কী বলছে?

অ্যাপেল পের খবর সামনে আসার পরই ধাক্কা খেয়েছে পেটিএমের (PayTm) শেয়ার। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই বিরাট বাজার ধরতে এক কথায় মরিয়া অ্যাপেল। আর সেই কারণেই তারা চেষ্টা করছে যতটা সম্ভব দ্রুত ভারতে তাদের অ্যাপেল পে নিয়ে আসতে। ইতিমধ্যেই ফোনের বাজারে বেশ অনেকটা অংশ দখল করে ফেলেছে তারা।

আগামীতে কী হতে পারে?

অ্যাপেল মানে শুধুমাত্র আইফোন, এমন এখন আর নেই। আইফোন ছাড়া অ্যাপেলের ইকোসিস্টেমে এই মুহূর্তে রয়েছে ম্যাক, অ্যাপেল ওয়াচ (Apple Watch) সহ আরও একাধিক পণ্য। আর এবার অ্যাপেলের সেই তালিকায় যুক্ত হতে চলেছে অ্যাপেল পে। এর ফলে আগামীতে অ্যাপেলের ইকোসিস্টেম আরও অনেকটা বড় হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks