March 17, 2026
a80cb552626978f40186e66cae4fabf41773742290554206_original.jpg
Spread the love


হায়দরাবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে পারেননি। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে আসন্ন আইপিএলেও সানরাইজার্সের জার্সিতে দেখা যাবে না প্য়াট কামিন্সকে। তিনিই ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন এই মুহূর্তে। এই পরিস্থিতিতে কামিন্স যদি একান্তই না খেলেন, তাহলে কাকে নেতৃত্বভার দেওয়া হবে? তালিকায় উঠে আসছে ঘুরেফিরে দুটো নামই। তাদের মধ্যে কে এগিয়ে? 

কামিন্স যদি একান্তই না খেলেন, তাহলে হয়ত ঈশান কিষাণকেই সানরাইজার্সের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে আগামী আইপিএলে। মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন করেছেন ঝাড়খণ্ডকে। কুড়ির ফর্ম্য়াটে সাফল্যের হারও অধিনায়ক হিসেবে ৮০ শতাংশ। তাই স্বভাবতই ঈশানই অনেকটা এগিয়ে। তবে তালিকায় আছেন অভিষেক শর্মাও।

অভিষেক দীর্ঘ সময় ধরে আইপিএলে সানরাইজার্সের হয়ে খেলছেন। কিন্তু এখনও পর্যন্ত নেতৃত্বের অভিজ্ঞতা নেই সেভাবে। আগামী ২৮ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করবে সানরাইজার্স। আপাতত যা শোনা যাচ্ছে প্যাট কামিন্স হয়ত প্রথম কয়েকটি ম্য়াচে খেলতে পারবেন না। সেক্ষেত্রে ঈশানকেই দায়িত্ব দেওয়া হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks