April 2, 2026
0e78177a9c6d272203e53037d07ac2f31774453178937708_original.jpg
Spread the love


Iran Israel US War: ইরানের বিরুদ্ধে লড়াই এখনই শেষ হচ্ছে না। আমেরিকার সুরক্ষার স্বার্থে অপারেশন এপিক ফিউরি চলবে। হোয়াইট হাউস থেকে ঘোষণা করে জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সুরক্ষা সবার আগে, একথা উল্লেখ করে তাঁর হুঁশিয়ারি, ইরানকে প্রস্তরযুগে ফিরিয়ে দেওয়া হবে। ইরান বিপজ্জনক মিসাইল বানাতে চাইছিল বলে ফের দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ইরানকে কোনওভাবেই পরমাণু শক্তিধর হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমেরিকার প্রেসিডেন্টের যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তার পরই, আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল অপরিশোধিত তেলের দাম। ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম পৌঁছে গেল ১০৫ ডলারে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks