March 16, 2026
05de998de38766835a262a8209ac029d177362828737950_original.jpg
Spread the love


কলকাতা: আইপিএলের টিকিট আরও মহার্ঘ হল ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। আসন্ন আইপিএলে ইডেনে বসে খেলা দেখতে হলে নিদেনপক্ষে ১২০০ টাকা খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের। টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১২০০ টাকা। সর্বোচ্চ দাম সাড়ে ৮ হাজার টাকা।

কত টাকা টিকিটের দাম?

কেনার আগে দেখে নিন ইডেনের কোন ব্লকের টিকিটের কত দাম

  • ১২০০ টাকা: K1, C1, H1, G1
  • ১৫০০ টাকা: J, H, F1, E, D, B1, L1
  • ২০০০ টাকা: C, F, G, K
  • ৩০০০ টাকা: ক্লাব হাউস (আপার টিয়ার)
  • ৩৩০০ টাকা: L ব্লক
  • ৩৫০০ টাকা: B ব্লক
  • ৫০০০ টাকা: প্রিমিয়াম L ব্লক
  • ৮০০০ টাকা: ক্লাব হাউস (লোয়ার টিয়ার)
  • ৮৫০০ টাকা: B ব্লক প্রিমিয়াম

গত মরশুম থেকে টিকিটের দাম নিয়ে নতুন নীতি নিয়েছে কেকেআর। যাকে টিকিটের ডাইনামিক প্রাইসিং বলা হচ্ছে। অর্থাৎ, ইডেনে কেকেআরের সঙ্গে প্রবল জনপ্রিয় কোনও দলের, যেমন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস, রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স কিংবা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ থাকলে টিকিটের দাম বেশি থাকছে। আর অন্য ম্যাচের ক্ষেত্রে টিকিটের দাম অপেক্ষাকৃত কম ছিল।

 

এবার অবশ্য টিকিটের ডাইনামিক প্রাইসিং রাখা হচ্ছে কি না, স্পষ্ট নয়। আইপিএলের প্রথম পর্বের ২০টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। সেখানে কেকেআরের চারটি ম্যাচ রয়েছে। যার মধ্যে তিনটি ম্যাচই রয়েছে ইডেনে। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ৬ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

কেকেআর শিবিরে খোঁজ নিয়ে পাওয়া গেল বড় আপডেট। রবিবার থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে ‘বুক মাই শো’ অ্যাপে। টিকিটের সর্বনিম্ন দাম ঠিক হয়েছে ১২০০ টাকা। যা গতবারের আইপিএলের টিকিটের সর্বনিম্ন দামের চেয়ে তিনশো টাকা বেশি। এছাড়া কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার টিয়ার, লোয়ার টিয়ার-সহ অন্যান্য টিকিটের দামও বেড়েছে। সব মিলিয়ে ২ বছরের মধ্যে ইডেনে আইপিএলের টিকিটের সর্বনিম্ন দাম সাড়ে চারশো টাকা বাড়ল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks