দিল্লি: আজও অব্যাহত মধ্যপ্রাচ্যের চলনাম সংঘাত। যা সরাসরি প্রভাব ফেলেছে মধ্যবিত্তের রান্নাঘরে। প্রভাব পড়েছে সমস্ত হোটেল- রেস্তোরাঁর ব্যবসায়। দাম বেড়েছে গ্যাসের। আর এই কারণে, হোটেল- রেস্তোরাঁগুলো গ্রাহকদের থেকে “এলপিজি চার্জ” হিসেবে অতিরিক্ত টাকা নিতে শুরু করেছে। যা একেবারে বেআইনি। তাই, কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ) (The Central Consumer Protection Authority) একটি কড়া নোটিশ জারি করেছে।
30 rupees for gas is ridiculous !
All the hotels will increase price due to gas shortage or price increase, but never reverse the prices when everything becomes normal pic.twitter.com/wSXBQnEkGH
— Kohina (@CursedsundariX) March 17, 2026
অনলাইন খাবার অর্ডার করুন কিংবা রেস্তোরাঁয় খেতে যান, বিল হাতে এলেই দেখা যাচ্ছে ‘এলপিজি চার্জ’ , ‘গ্যাস সারচার্জ’ বা ‘জ্বালানি খরচ আদায়’-এর টাকা নিচ্ছে সংস্থাগুলো। এবার এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ)। সিসিপিএ স্পষ্ট করে জানিয়েছে, এই ধরনের চার্জ নেওয়া ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯-এর অধীন অনুযায়ী একেবারে বেআইনি। এর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। গ্রাহকদের কাছ থেকে বহু অভিযোগ পাওয়ার পর, এই ব্যবস্থা নিচ্ছে সিসিপিএ।
কী জানিয়েছে সিসিপিএ?
১. ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯-এর ১০ ধারার অধীনে এই নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এই ধরনের কোনও চার্জ নেওয়া যাবে না এবং এই নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২. ট্যাক্স বাদ দিয়ে, খাবারের মেনু কার্ড-এ যে দাম লেখা থাকবে, সেটাই নিতে হবে। এর বাইরে কোনও অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।
৩. গ্রাহকদের কোনও ভাবে বিভ্রান্ত করা যাবে না এবং অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।
অভিযোগ জানানোর উপায়
১. আপনি সরাসরি আপনার এলাকার জেলা আধিকারিক বা সিসিপিএ দফতরে গিয়ে অভিযোগ জানাতে পারেন।
২. ১৯১৫ নম্বরে কল করে অভিযোগ করতে পারেন। (সকাল ৮.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত)
৩. NCH মোবাইল অ্যাপ অথবা UMANG অ্যাপ -এর মাধ্যমে অনলাইন অভিযোগ করতে পারেন।
৪. +91 8800001915 নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ করতে পারেন।
৫. e-Jagriti পোর্টালে গিয়ে অনলাইন অভিযোগ করতে পারেন।
Central Consumer Protection Authority (CCPA) on March 25 issued an advisory against hotels & restaurants levying “LPG charges”, “gas surcharge” or similar fees by default. Such costs must be included in menu prices &separate mandatory charges will be treated as unfair trade… https://t.co/M6SG91Htuo pic.twitter.com/3yn2avVeZd
— ChristinMathewPhilip (@ChristinMP_) March 25, 2026
