সন্দীপ সরকার, কলকাতা: মঞ্চ তৈরি। টেস্ট ক্রিকেটের দারুণ এক বিজ্ঞাপন দেখা যেতে পারে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে চাপে ভারতও। দ্বিতীয় দিন লাঞ্চের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ১৩৮/৪। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ২১ রানে পিছিয়ে রয়েছে ভারত। ইডেনের উইকেটে বল পড়ে ঘুরছে। লাফাচ্ছে। নীচু হচ্ছে। ব্যাটিং ক্রমশ কঠিন হচ্ছে। প্রথম ইনিংসে বড় রানের লিড না নিতে পারলে ম্যাচের রাশ আলগা হতে পারে ভারতের। কারণ, চতুর্থ ইনিংসে আরও কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে হবে ভারতকেই।
ভারতের চিন্তা বাড়িয়েছে অধিনায়ক শুভমন গিলের চোটও। শনিবার সকালে ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু তিন রান করার পরই ঘাড়ে প্রবল ব্যথা অনুভব করেন শুভমন। মাঠে ফিজিও নেমে শুশ্রূষা করলেও, লাভ হয়নি। ৪ রান করে আহত ও অবসৃত হন শুভমন। তাঁর পরিবর্তে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ।
ওয়াশিংটন সুন্দর ও কে এল রাহুল দিনের শুরুটা করেছিলেন সতর্কভাবে। তবে সাইমন হার্মারের বলে স্লিপে এইডেন মারক্রামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সুন্দর। ততক্ষণে একের পর এক বলে ভারতীয় ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে শুরু করে দিয়েছেন প্রোটিয়া স্পিনাররা। কেশব মহারাজের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। ৩৯ রান করে।
তবে এই ধরনের পিচে ভারতের সেরা বাজি হতে পারতেন যিনি, তিনি পন্থ। শুরুও করেছিলেন নিজের ছন্দে। একজোড়া করে চার ও ছক্কা মারেন পন্থ। তবে ২৪ বলে ২৭ রান করে ফেরেন পন্থ। করবিন বস্কের বলে কট বিহাইন্ড হন। লাঞ্চের আগে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা ও ধ্রুব জুড়েল। এদিন একটি রেকর্ডও গড়েন জাডেজা। ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে চার হাজার রান ও তিনশো উইকেটের মালিক হলেন জাডেজা। সব মিলিয়ে যে কীর্তি রয়েছে বিশ্বের মাত্র চারজন ক্রিকেটারের।
Lunch on Day 2 🍲#TeamIndia trail South Africa by 2⃣1⃣ runs in the 1⃣st innings.
Ravindra Jadeja and Dhruv Jurel will resume proceedings after the break.
Scorecard ▶️ https://t.co/okTBo3qxVH #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/DNHwKzCAAB
— BCCI (@BCCI) November 15, 2025
