ওয়াশিংটন ডিসি : “তাঁদের স্বাধীনতার প্রতি অনন্য অঙ্গীকারের স্বীকৃতি” হিসাবে বৃহস্পতিবারই ডোনাল্ড ট্রাম্পের হাতে তাঁর পাওয়া নোবেল শান্তি পুরস্কার পদক তুলে দিয়েছেন ভেনিজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুধু তা-ই নয়, ট্রাম্প ‘এর যোগ্য’ বলে পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্যও করেছেন মাচাদো। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ পর্বকে ‘খুব আবেগপ্রবণ মুহূ্র্তও’ বলেছেন তিনি। প্রসঙ্গত, আটটি যুদ্ধ থামানোর দাবি করে গত বছর নোবেল শান্তি পুরস্কারের মুখাপেক্ষী ছিলেন ট্রাম্প। যদিও নোবেল কমিটি তাঁকে বেছে নেয়নি।
সেই নোবেল শান্তি পদকই মাচাদো তাঁর কাছে ছেড়ে গেছেন বলে দাবি করেছেন ট্রাম্প। মাচাদোর এই উদ্যোগকে তিনি ‘পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন’ বলে উল্লেখ করেছেন। যদিও নোবেল কমিটি সঙ্গে সঙ্গে এ প্রসঙ্গে বিবৃতি জারি করে জানিয়েছে, পুরস্কারের এভাবে হাতবদল আইন-সম্মত নয় বা প্রতীকীও হতে পারে না। নোবেল ইন্সটিটিউট ও নোবেল কমিটির নিয়ম অনুসারে, একবার পুরস্কৃত করা হলে, নোবেল শান্তি পুরস্কারের হাতবদল, ভাগ করে নেওয়া বা পুনরায় কাউকে দেওয়া যাবে না। নোবেল ফাউন্ডেশনের মূল নীতি এটি। অ্যালফ্রেড নোবেলের উইলেও তার উল্লেখ আছে। নরওয়ের People’s Aid-র সেক্রেটারি জেনারেল এবং প্রাক্তন সিটি কাউন্সিল নেতা রেমন্ড জোহানসেন পরিস্থিতিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য “অবিশ্বাস্যভাবে বিব্রতকর এবং ক্ষতিকর” বলে বর্ণনা করেছেন।
The #NobelPeacePrize medal.
It measures 6.6 cm in diameter, weighs 196 grams and is struck in gold. On its face, a portrait of Alfred Nobel and on its reverse, three naked men holding around each other’s shoulders as a sign of brotherhood. A design unchanged for 120 years.
Did… pic.twitter.com/Jdjgf3Ud2A
— Nobel Peace Center (@NobelPeaceOslo) January 15, 2026
গত ডিসেম্বরেই ভেনিজুয়েলায় অভিযান চালিয়ে সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক গ্রেফতার করে আমেরিকান সেনা। তারপর ট্রাম্প নিজেকে সে-দেশের কার্যকরী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এরপরই ২০২৫ এর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো ট্রাম্পের হাতে ওই পুরস্কার তুলে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু নোবেল-কমিটির নিয়ম অনুসারে তা তো সম্ভব ছিল না। অবশেষে ভেনিজুয়েলার নোবেলজয়ী বিরোধী নেত্রী নিজেই ওই পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন। আর খুশি মনে তা ‘গ্রহণ’ও করেছেন ট্রাম্প।
