February 24, 2026
68c371bcfae32a80fabac12b59725cf2176844925607850_original.jpg
Spread the love


মেলবোর্ন: আন্তর্জাতিক ক্রিকেটে মুখ পুড়েছে পাকিস্তানের। বিগ ব্যাশ লিগে ম্যাচ চলাকালীন মহম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan) মন্থর ব্যাটিংয়ের জন্য ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করে মাঠ থেকে তুলে নিয়েছিল মেলবোর্ন রেনেগ্রেডস (Melbourne Renegades)। সিডনি থান্ডারের সঙ্গে সেই ম্যাচের পর থেকেই বিতর্কে তোলপাড় ক্রিকেট বিশ্ব। এবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দাবি করলেন, অবিলম্বে দেশে ফেরা উচিত রিজওয়ানের। এই অপমানের পর তাঁর আর বিবিএলে খেলাই উচিত নয়।

মেলবোর্ন রেনেগেডসের হয়ে রিজওয়ান এত মন্থর ব্যাটিং করেছিলেন যে, দলের অধিনায়ককে তাঁকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করতে হয়। সেই ম্যাচে মেলবোর্ন দল প্রথমে ব্যাট করতে নামে । মহম্মদ রিজওয়ান যখন চার নম্বরে ব্যাটিং করতে নামেন, তখন দলের স্কোর ছিল ৯.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৩ রান । মেলবোর্ন রেনেগেডস ৯-এর বেশি রান রেটে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছিল।

মহম্মদ রিজওয়ান এত মন্থর ব্যাটিং করছিলেন যে, পরের ৬ ওভারে মেলবোর্ন দল মাত্র ৪২ রান যোগ করতে পারে । রিজওয়ান ২৩ বলে ২৬ রান করেন এবং পুরো ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ১০০-এর কাছাকাছি ছিল । ২৩ বল খেলার পরেও রিজওয়ান বল এবং ব্যাটের সংযোগ করতে পারছিলেন না । প্রথম ১০ ওভারের পরিস্থিতি দেখে মেলবোর্ন দল প্রায় ২০০ রানের স্কোর করার স্বপ্ন দেখছিল । তবে রিজওয়ানের ইনিংস রান রেটকে পিছিয়ে দেয় । ফলস্বরূপ, টিম ম্যানেজমেন্ট ১৮তম ওভারের পরে তাঁকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করে মাঠের বাইরে ডেকে নেয় । সেই ম্যাচে সিডনি থান্ডার ডি এল এস পদ্ধতিতে ৪ উইকেটে মেলবোর্ন রেনেগেডসকে পরাজিত করে । 

এরপরই বিতর্কের ঝড়। পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার কামরান আকমল দাবি করেছেন, অবিলম্বে দেশে ফিরে আসা উচিত রিজওয়ানের। একটি টিভি শোয়ে আকমল বলেছেন, ‘ও আমাদের সেরা ক্রিকেটার। নিজেকে বারবার প্রমাণ করেছে। এই ঘটনা ঘটা উচিত হয়নি। তবে উপলব্ধি করতে হবে এই ধরনের টুর্নামেন্টে কত দ্রুতগতির খেলা হয়। সব দেশই এখন ক্রিকেটের এই আঙ্গিকে খেলছে। সেই মতো নিজেকে পাল্টাতে হবে। রিজওয়ান শুরুর দিন থেকে একইভাবে টি-২০ খেলে চলেছে। অস্ট্রেলিয়ায় নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে টি-২০কে দেখা হয়। আইপিএল ও আইএলটি-২০ তেও এই মানসিকতা দেখেছি।’

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স তিলক বর্মাকেও এভাবে রিটায়ার্ড আউট করে ডেকে নিয়েছিল বলেও মন্তব্য করেছেন আকমল। বলেছেন, ‘তিলক বর্মার মতো ক্রিকেটারকেও ডেকে নেওয়া হয়েছিল। ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে এসব। রিজওয়ানের উচিত নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা। আমি তিন-চার বছর ধরে বলছি ও যেভাবে খেলছে তাতে ভবিষ্যৎ কঠিন হবে। আধুনিক ক্রিকেট অনেক দ্রুত গতির। তোমাকে মানিয়ে নিতে হবে। পাকিস্তানের অধিনায়ক তুমি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks