April 12, 2026
b03a3bfa6ca8c74379d387216820a31e176844506521250_original.jpg
Spread the love


কলকাতা: নিপায় (Nipah Virus) আক্রান্ত ২ নার্সের অবস্থা এখনও সঙ্কটজনক। দেওয়া হল দাদরা ও নগর হাভেলি থেকে আনা বিশেষ ইঞ্জেকশন। কালীগঞ্জে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সংক্রমণের সন্দেহ। যাচ্ছে স্বাস্থ্য দফতরের টিম। নিপায় আক্রান্ত সন্দেহে আরও ২ অসুস্থকে আনা হল বেলেঘাট ID হাসপাতালে। 

আতঙ্কের নাম নিপা! নতুন বছরের শুরুতেই নিপা নিয়ে বাড়ছে উদ্বেগ। ইতিমধ্য়েই এক মহিলা এবং এক পুরুষ নার্স নিপায় আক্রান্ত হয়েছেন। পুণের ল্যাব থেকে ২ জনেরই রিপোর্টই পজিটিভ এসেছে।

বারাসাত নারায়ণা হাসপাতাল সূত্রে দাবি, কাটোয়ার নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। গভীর কোমায় রয়েছেন তিনি। চিকিৎসার ভাষায় যাকে বলা হয়, গ্লাসগো কোমা স্কেল 3। তাঁর শরীরে কোনও স্নায়বিক প্রতিক্রিয়া নেই।

অন্যদিকে, ময়নার বাসিন্দা পুরুষ নার্সের শারীরিক অবস্থাও সঙ্কটজনক। তাঁকেও রাখা হয়েছে ভেন্টিলেশনে।

কিন্তু কীভাবে আক্রান্ত হলেন ২ নার্স? তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য় দফতর সূত্রে খবর, ১৫ থেকে ১৭ ডিসেম্বর পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়া জেলার ঘুঘরাগাছি গ্রামে যান কাটোয়ার নার্স। অনুমান করা হচ্ছে, এই এলাকা থেকেই সংক্রমিত হয়ে থাকতে পারেন ওই নার্স।

এই এলাকায় খেজুরের রস ও খেজুরের গুড় ব্যাপকভাবে তৈরি হয়। ওই নার্স কাঁচা খেজুরের রস বা খেজুরের গুড় খেয়েছিলেন কি না তা নিশ্চিত নয়। এই বিষয়ে খোঁজখবর করতে ওই গ্রামে যেতে পারে স্বাস্থ্য দফতরের টিম। নদিয়া থেকে ফিরে আসার পর ১৮ তারিখ থেকে সর্দি কাশি শুরু হয় তাঁর। স্বাস্থ্য় দফতরের অনুমান, আক্রান্ত পুরুষ নার্সের শরীরে সংক্রমণ ছড়িয়েছে কাটোয়ার নার্সের কাছে থেকে। ২০, ২১ ডিসেম্বর দু’জনে একসঙ্গে নাইট ডিউটি করেছিলেন হাসপাতালে।

চিকিৎসকরা বলছেন, খেজুরের রস কাঁচা খাবেন না। তবে গুড়, পাটালিতে কোনও সমস্যা নেই। নিপা আক্রান্ত ২ নার্সের জন্য দাদরা ও নগর হাভেলি থেকে আনানো হয়েছে বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ইঞ্জেকশন। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সহযোগিতায় ইঞ্জেকশনগুলি আনা হয় কলকাতায়। বুধবার সকালে সেগুলি প্রয়োগ করা হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখন থেকে সব নমুনা পরীক্ষা হবে কল্যাণী AIIMS-এ। এক একজনের সংগ্রহ করা হবে চার রকম নমুনা। পাশাপাশি, ভ্রাম্যমান পরীক্ষার জন্য বিশেষ ভ্যান চালু করেছে ICMR।

এদিকে, নিপা ভাইরাস সংক্রমণ সন্দেহে বেলাঘাটা ID-তে ভর্তি করা হয়েছে আরও এক চিকিৎসক ও নার্সকে। স্বাস্থ্য় দফতর সূত্রে দাবি, কাটোয়ার আক্রান্ত নার্সের কন্ট্য়াক্ট ট্রেসিং-এ খোঁজ মিলেছে তাঁদের।

বেলেঘাটা ID সূত্রে দাবি, দু’জনে বর্ধমান জেলায় কর্মরত ছিলেন। তাঁদের নমুনা পরীক্ষার জন্য পঠানো হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২ আক্রান্ত নার্সের় সংস্পর্শে এসেছিলেন যাঁরা, তাঁদের খোঁজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এরকম পাঁচজন স্বাস্থ্য়কর্মীর খোঁজ পাওয়া গিয়েছে। তাঁদের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। প্রত্য়েকেরই রিপোর্ট নেগেটিভ।

স্বাস্থ্য় দফতর সূত্রে খবর, ৪৫ জনের নমুনা পরীক্ষার জন্য় কল্যাণী AIIMS-এ পাঠিয়েছিলেনন নদিয়ার মুখ্য় জনস্বাস্থ্য় আধিকারিক। তাঁদের মধ্যে ২২ জনের রেজাল্ট নেগেটিভ।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks