Iran vs Israel War: ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল এবং আমেরিকা। সেই আক্রমণে তেহরানে মৃত্যু হয়েছে আয়াতোল্লা খামেনেইয়ের। এরপরে কার হাতে যাবে ইরানের শাসনভার? এই নিয়ে ইতিমধ্যেই বিশ্ব রাজনীতির দরবারে জল্পনা শুরু হয়েছে। কারণ খামেনেইয়ের কোনও উত্তরাধিকার নেই বলেই জানেন সকলে। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমি জানি কে, কিন্তু বলতে পারছি না।’ CBS News- এর তরফে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল ‘এরপর পর ইরানের আসনে কে?’ জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি ঠিক কে, কিন্তু আপনাদের বলতে পারছি না।’
মার্কিন প্রেসিডেন্ট আগেই দাবি করেছিলেন যে খামেনেই নিহত হয়েছেন। একই দাবি করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি ইজরায়েলের সংবাদমাধ্যমের তরফে এও দাবি করা হয় যে, মৃত খামেনেইয়ের দেহ দেখানো হয়েছে ট্রাম্প এবং নেতানিয়াহুকে। তবে সেই সময় ইরান জানায় সবই গুজব। সুরক্ষিত রয়েছে খামেনেই। পরবর্তীতে অবশ্য ইরানের সরকারি সংবাদমাধ্যম জানায় যে, মৃত্যু হয়েছে আয়াতোল্লা খামেনেইয়ের। ইরানের সর্বোচ্চ নেতা ‘শহিদ’ হয়েছেন বলে জানানো হয় ওই সংবাদমাধ্যমে। অন্যদিকে জানা গিয়েছে, খামেনেইয়ের মেয়ে, জামাই এবং নাতনিরও মৃত্যু হয়েছে।
কার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, ফের জিজ্ঞেস করা হয় মার্কিন প্রেসিডেন্টকে। উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি জানি না কে। কিন্তু একটা সময়ে ওরা আমায় ফোন করে জিজ্ঞেস করবে যে আমি কাকে পছন্দ করছি।’ এর পরেই বেশ ব্যাঙ্গের সুরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘একথা বলার সময় আমি একটু ব্যাঙ্গ করছি। ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইরানে কি এমন কেউ আছেন যাকে দেশের নায়ক হতে দেখতে চাইবেন তিনি? এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ আমার মনে হয় ওখানে বেশ কয়েকজন ভাল প্রার্থী রয়েছে।’ প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ইরানে আধিপত্য বজায় রেখেছিলেন খামেনেই। জনসমক্ষে নিজের কোনও উত্তরাধিকারের কথা তিনি কখনই বলেননি। ডোনাল্ড ট্রাম্প এও জানিয়েছেন, বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা করা এখন অনেকে সহজ।
US President Donald J. Trump posts, “Khamenei, one of the most evil people in History, is dead. This is not only Justice for the people of Iran, but for all Great Americans, and those people from many Countries throughout the World, that have been killed or mutilated by Khamenei… pic.twitter.com/JkUKxkKmQP
— ANI (@ANI) February 28, 2026
আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের পোস্টে লিখেছেন, ‘ইতিহাসের অন্যতম শয়তানের মৃত্যু হয়েছে।’ এখানেই শেষ নয়, খামেনেই এবং তাঁর দলবলকে ‘রক্তপিপাসু’ বলেও তোপ দেখেছেন।
