ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। এমনকি যুদ্ধের পরিস্থিতিও তৈরি হয়ে গিয়েছে বললে একেবারেই অত্যুক্তি হবে না। এমতাবস্থায় কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা CBSE-র একটি নোটিশ সামনে এসেছিল। যে নোটিশে বলা হয়েছিল মধ্য প্রাচ্যের উত্তেজনার কারণে ওই অঞ্চলের একাধিক স্কুলে দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষা বাতিল করা হয়েছে। সম্প্রতি বোর্ড নিশ্চিত করেছে যে এই বিজ্ঞপ্তিটি সত্য নয় ও এই বিষয়ে খুব তাড়াতাড়ি একটি আনুষ্ঠানিক আপডেট জারি করা হবে।
বর্তমানে ভারত ও বিদেশের ২৬টি দেশে মোট ৮ হাজার ৭৪টি কেন্দ্রে দশম শ্রেণীর ও ৭ হাজার ৫৭৪টি কেন্দ্রে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা চলছে। আর এই পরীক্ষায় সব মিলিয়ে ৪৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে।
Important Alert!!
This is a fake circular. An official update will follow. pic.twitter.com/ofhLK5doUy— CBSE HQ (@cbseindia29) March 1, 2026
যে নোটিশ ভাইরাল হয়েছিল, তাতে বলা হয়েছে বিশ্বের বর্তমান চলমান পরিস্থিতির কারণে কিছু পরীক্ষা বাতিল করা হচ্ছে। এতে লেখা ছিল, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভাষা সংক্রান্ত প্রশ্নপত্র ও ৭ মার্চ ২০২৬-এর দশম শ্রেণীর SST বা সমাজ বিজ্ঞানের পরীক্ষাও বাতিল করা হচ্ছে। কিন্তু এই নোটিশ যে ফেক, সেই কথা ফেসবুক ও এক্স মাধ্যমে পোস্ট করে জানিয়েছে CBSE বা কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড।
CBSE-র নতুন পোস্ট
Important Update on
CBSE Class X and Class XII Exams in the Middle East Regions pic.twitter.com/6rVteajQFV— CBSE HQ (@cbseindia29) March 1, 2026
এ ছাড়াও কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা CBSE শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in -এ নজর রাখতে। পরবর্তীতে অবশ্য নতুন পোস্ট করে cbse.gov.কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন একটি অ্যাডভাইজরি জারি করেছে। সেখানে বলা হয়েছে বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির সিবিএসই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলোয় আগামী ২ তারিখ সোমবারের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। কবে পরীক্ষা হবে, তা আগামীতে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়াও আগামী ৩ মার্চ বোর্ড আবার পরিস্থিতির পর্যালোচনা করবে ও জানিয়ে দেবে আগামী ৫ তারিখ ও তার পরবর্তী তারিখের পরীক্ষা কবে হবে। উল্লেখ্য, চলতি বছরে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ১৭ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে।
