March 18, 2026
ece9399e400985460403e14f81138db1176761834404550_original.jpg
Spread the love


কলকাতা: তিনি বাংলার খেলার আকাশে উজ্জ্বল এক নক্ষত্র ছিলেন । ছিলেন, কারণ, সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন থেকে তিনি অতীত হিসাবে থেকে যাবেন ।

আচমকাই প্রয়াত হলেন মনোজ কোঠারি (Manoj Kothari Death) । কলকাতা থেকে যিনি বিলিয়ার্ডসে বিশ্বজয় করেছেন । হয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন । বছরের শুরুতেই ক্রীড়াপ্রেমীদের হৃদয় ভেঙে পরলোকে গমন করলেন ।

মনোজ কোঠারির বয়স হয়েছিল ৬৭ বছর । বেশ কিছুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন । চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি । দিন দশেক আগে তাঁর লিভার প্রতিস্থাপনও হয়েছিল সেই হাসপাতালে । অস্ত্রোপচার সফল হয়েছিল বলেই জানান চিকিৎসকেরা । কিন্তু সোমবার সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ।

বিলিয়ার্ডসে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন মনোজ । তাঁর ছেলে সৌরভও বিলিয়ার্ডসে বিশ্বচ্যাম্পিয়ন । টালিগঞ্জ থেকে উঠে এসে বিশ্ব বিলিয়ার্ডসে শাসন করেছেন বাবা ও ছেলে – এমন নজির বিশ্বে বড় একটা নেই । একই খেলায় বাবা ও ছেলে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ।

 

১৯৯০ সালে বিশ্ব বিলিয়ার্ডসে চ্যাম্পিয়ন হন মনোজ । তাঁর ছেলে সৌরভ কোঠারিও দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন । যার মধ্যে চলতি মরশুমেই ভারতের আর এক বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ আডবানীকে হারিয়ে আইবিএসএফ বিশ্বকাপ জিতেছেন সৌরভ । ছেলেকে নিজের হাতেই তৈরি করেছিলেন মনোজ । তিনিই ছিলেন সৌরভের কোচ ও মেন্টর । সেই সঙ্গে মনোজ ভারতীয় কিউ স্পোর্টস টিমের কোচিং করিয়েছেন দীর্ঘ কয়েক দশক ধরে ।   

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks