বেঙ্গালুরু: গত বারের আইপিএলের ফাইনালে জশ হ্যাজেলউডের বলে ঝাঁপ মেরে বাউন্ডারি লাইনে এক দুরন্ত ক্যাচ ধরেছিলেন ফিল সল্ট। সেই রাত আরসিবির স্বপ্নপূরণের রাত ছিল। প্রথম খেতাব জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপর কাবেরী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। তবে বদলাননি সল্ট (Phil Salt)।
আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (RCB vs SRH) নতুন মরশুমের (IPL 2026) প্রথম ম্যাচে মাঠে নেমেছে আরসিবি। আর সেই ম্যাচে গত বছরের আইপিএল ফাইনালের স্মৃতি মনে করিয়ে দিলেন ফল্ট। এদিনও এক বাঁ-হাতি ব্যাটারেরই ক্যাচ ধরলেন সল্ট।
ঘটনাটি ১৬তম ওভারের। বোলিং করছিলেন অভিনন্দন সিংহ। দুরন্ত ছন্দে ব্য়াটিং করা ঈশান কিষাণ এক ফুলটস বল পেয়ে তা বাউন্ডারি পার করানোর চেষ্টায় ছিলেন। তবে সল্ট দুরন্তভাবে ঝাঁপ দিয়ে বল গণ্ডি পার করার আগেই তা তালুবন্দি করে নেন। ক্যাচ দেখে মাঠে উপস্থিত দর্শক থেকে টেলিভিশনে ম্যাচ দেখা ক্রিকেটপ্রেমীরা সকলেই বিস্মিত হয়ে যান।
𝐒𝐓𝐎𝐏 𝐖𝐇𝐀𝐓 𝐘𝐎𝐔 𝐀𝐑𝐄 𝐃𝐎𝐈𝐍𝐆 𝐀𝐍𝐃 𝐖𝐀𝐓𝐂𝐇 𝐓𝐇𝐈𝐒! 🛑
🎥 Phil Salt with an absolute one-handed screamer at the ropes 🫡
Do we already have the Catch of the Season on Day 1 of #TATAIPL 2026 🤔
Updates ▶️ https://t.co/Eo5z0jh4K4 #KhelBindaas | #RCBvSRH |… pic.twitter.com/pPax3pVNt9
— IndianPremierLeague (@IPL) March 28, 2026
কিপার হিসাবে সল্টের মাঠে লাফিয়ে, ঝাঁপিয়ে ক্যাচ ধরার অভ্যাস রয়েইছে। তবে এক্ষেত্রে কিপারের দস্তানা ছাড়া ফিল্ডার হিসাবে সল্টের এহেন ক্যাচিং তিনি অলরাউন্ড ফিল্ডার হিসাবে কতটা ভাল, তা প্রমাণ করে দেয়।
