March 13, 2026
ab658389b924d89f834c36d111b4f96217734010667061373_original.jpg
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

ইরান ও আমেরিকার (US and Iran War) মধ্যে যুদ্ধ চলছে। আর তার মধ্যে এবার আবারও আক্রান্ত হল দুবাই (Dubai)। জানা গিয়েছে, শুক্রবার ১৩ মার্চ হঠাৎই দুবাইয়ের (Dubai) একাধিক বিল্ডিং কেঁপে ওঠে। আর তারপর শহরের এক জায়গায় দেখা কালো ধোঁয়ার কুণ্ডলী। সংবাদসংস্থা এএফপির জানিয়েছে, দুটো বিরাট বিস্ফোরণের (Blast) শব্দ শোনা গিয়েছে ওই সময়। আর এই বিস্ফোরণের কারণেই কেঁপে ওঠে দুবাইয়ের বিল্ডিংগুলো।

আর তারপর শহরের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট (Central District) বা কেন্দ্রস্থলের কাছে কালো ধোঁয়ার কালো কুণ্ডলী দেখা যায়। দুবাইয়ের মিডিয়া অফিস (Dubai Media Office) যদিও জানিয়েছে দুবাইয়ের (Dubai) একটি বিল্ডিংয়ের বাইরে ছোট একটা ঘটনা ঘটেছে। এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defence System) বাইরে থেকে আসা ‘থ্রেট’কে ইন্টারসেপ্ট (Intercept) করেছে। আর সেই কারণেই এই ছোট ঘটনা, বিবৃতি দিয়ে জানিয়েছে সে দেশের মিডিয়া অফিস (Dubai Media Office)।

দুবাইয়ের (Dubai) সরকরি আধিকারিকরা নিশ্চিত করেছেন যে সেখানে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। দুবাইয়ের মিডিয়া অফিস (Dubai Media Office) আবার তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে এই বিষয়ে। তার সেখানেই লিখেছে, “কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে একটি সফল ইন্টারসেপশনের পর ধ্বংসাবশেষের কারণে দুবাইয়ের কেন্দ্রীয় অঞ্চলের একটা বিল্ডিংয়ের বাইরের অংশে সামান্য ক্ষতি করেছে। এই ঘটনায় কিন্তু কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।।”

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, দুবাইয়ের শেখ জায়েদ রোডের দিক থেকে সাইরেন শোনা যাচ্ছিল। আরও জানা গিয়েছে, ঘটনার পর দুবাইয়ের পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। এ ছাড়াও ওই বিল্ডিংয়ের অনেক ক্ষতিও হয়েছে।

ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ ইরানের সঙ্গে ইজরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই এলাকায় মারা গিয়েছেন মোট ২৪ জন। এর মধ্যে ৭ জন আমেরিকার সেনা ও বাকিরা নিরপরাধ নাগরিক।

গত বৃহস্পতিবার দুবাইয়ের কর্তৃপক্ষ একটি ‘ছোট ড্রোন দুর্ঘটনা’র কথা জানিয়েছিল। দুবাই সরকারের মিডিয়া অফিস এক্স মাধ্যমে পোস্ট করে সেদিন জানিয়ে ছিল, “আল বাদা এলাকায় ছোট একটা দুর্ঘটনা ঘটে। যা নিয়ে দুবাই কর্তৃপক্ষ পদক্ষেপ করছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks