February 25, 2026
806e1df6d3648a141206a7761623bf101769946753310507_original.jpg
Spread the love


বুলাওয়াও: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup 2026) আজই শেষ সেমিফাইনালিস্ট দল নির্ধারিত হবে। লড়াইয়ে রয়েছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের ফলাফলের ওপরেই নির্ধারিত হবে শেষ সেমিফাইনালিস্ট। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে বোর্ডে ২৫২ রান তুলল ভারত।

টিম ইন্ডিয়ার জুনিয়রদের হয়ে বেদান্ত ত্রিবেদী সর্বাধিক ৬৮ রানের ইনিংস খেলেন। তবে সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ এল একেবারে শেষে। খিলান পটেল এবং কণিষ্ক চৌহান অষ্টম উইকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ধশতরানের পার্টনারশিপ যোগ করেন। এই পার্টনারশিপই ভারতকে ২৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করল। কণিষ্ক ৩৫ ও খিলান ২১ রানের ইনিংস খেলেন। 

বোর্ডে রান তোলায় ভারত কিন্তু আপাতত বেশ খানিকটা সুবিধাজনক স্থানেই বলতে হবে। পাকিস্তানকে শুধু এই ম্যাচ জিততেই হবে না, সেমিফাইনালে পৌঁছতে হলে এই রান ৩৪ ওভারের আশেপাশে তুলতে হবে। পরিসংখ্যান যদি ঠিক হয়, তাহলে পাকিস্তান ২৫৩ রান করলে সেই রান তাদের ৩৩.৩ ওভারের মধ্যে করতে হবে। আর যদি ছক্কা মেরে তারা ম্যাচ জেতে, তাহলে ৩৪.৩ ওভার পর্যন্ত সময় রয়েছে। এই পরিস্থিতিতেই তারা ভারতের নেট রানকে পিছনে ফেলে এগিয়ে যাবে এবং সেমিফাইনালে পৌঁছে যাবে। তাই পাকিস্তানের সামনে যে চ্যালেঞ্জটা বেশ কঠিন, তা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks