April 8, 2026
8d2519f97b48949c35e791eaf79a85d91775588608550507_original.jpg
Spread the love


গুয়াহাটি: ব্যাটে পাহাড়প্রমাণ রান করার পর বল হাতে দলগত প্রচেষ্টায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেল রাজস্থান রয়্যালস। ২৭ রানে পল্টনদের হারিয়ে তিনে তিন করে লিগ তালিকায় শীর্ষে পৌঁছে গেল রয়্যালসরা (RR vs MI)। ব্যাটে যশস্বী জয়সওয়ালের দুরন্ত অর্ধশতরান ও বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ের পর নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা ও রবি বিষ্ণোই দুইটি করে উইকেট নিয়ে রাজস্থানকে নাগাড়ে তিন ম্যাচ জিততে সাহায্য় করেন। 

১১ ওভারে যে ১৫১ রান তাড়া করাটা সহজ বিষয় নয়, সেইটি বোঝার জন্য কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। তবে অন্তত লড়াইটা করার জন্য শুরুটা ভালভাবে করার প্রয়োজন ছিল। সেই শুরুটা নড়বড়েভাবে করে পল্টনরা। প্রথম তিন ওভারেই তিন উইকেট হারায় মুম্বই। রায়ান রিকেলটন আট, সূর্যকুমার যাদব ছয় রানে আউট হন। এরপরে তৃতীয় ওভারে সন্দীপ শর্মার বলে কেরিয়ারে ষষ্ঠবার আউট হন রোহিত শর্মা। এরপরে রবি বিষ্ণোই এক ওভারেই জোড়া উইকেট নেন। হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মাকে আউট করেন তিনি। 

শারফেন রাদারফোর্ড, নমন ধীর খানিকটা চেষ্টা করেন বটে। উভয়েই ২৫ রান করে যোগ করেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষমেশ নয় উইকেটে ১২৩ রানের বেশি তুলতে পারেনি পল্টনরা। দুরন্ত জয় পায় রয়্যালস।

 

বৃষ্টিবিঘ্নিত এই ম্য়াচে এদিন টস জিতে প্রথমে বোলিং করতে কোনও দ্বিধা করেননি হার্দিক পাণ্ড্য। গত ম্যাচ মিস করার পর এই ম্যাচে মাঠে ফেরেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। তবে তাঁর বোলিং নেওয়ার সিদ্ধান্তের পর ব্য়াটে নেমে প্রথম ওভারেই মুম্বইকে ব্যাকফুটে ঠেলে দেন যশস্বী জয়সওয়াল। তিনি দীপক চাহারের বিরুদ্ধে প্রথম ওভারেই ২২ রান তোলেন। 

দেখতে দেখতেই ২.৪ ওভারে ৫০ রান তুলে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। বৈভব ৩৯ রানে আউট হলেও, যশস্বী ব্যাট চালিয়ে যান। তিনি ২৩ বলে অর্ধশতরানের গণ্ডি পার করেন। ৭৭ রানে অপরাজিত থাকেন যশস্বী জয়সওয়াল। আর কেউ খুব বেশি রান করতে পারেননি। তিন উইকেটে ১৫০ রান তোলে রয়্যালসরা। সেই রান জয়ের জন্য যথেষ্ট ছিল।   





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks