March 22, 2026
229dd2d6082c339941cb6ddf0d74e1a71773978782269206_original.jpg
Spread the love


জয়পুর: গত আইপিএলের আগে তাকে কেউই সেভাবে চিনতেন না। কিন্তু গত আইপিএল বৈভব সূর্যবংশীর জীবন প্রায় বদলেই দিয়েছে। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের মত ক্রিকেটের মঞ্চে যেভাবে বিশ্বমানের বোলারদের ঠেঙিয়ে ৩৫ বলে শতরান হাঁকিয়েছিলেন গত মরশুমে, তা চমকে দিয়েছে সবাইকে। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজস্থান রয়্যালসের জার্সিতে আগামী আইপিএল মরশুমেও বৈভবের দিকে নজর থাকবেই। কিন্তু আইপিএল শুরুর আগেই অন্য কারণে খবরের শিরোনামে বিহারের এই বিস্ময় বালক। তারই স্টার স্পোর্টসকে দেওয়া একটি ইন্টারভিউয়ের ক্লিপ, যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় শোরগোল পরে গিয়েছে। 

সম্প্রতি বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বৈভব। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে পছন্দের বলিউড সিনেমা কোনটি? বৈভব দ্রুত উত্তর দেন ধুরন্ধর। এরপরই সোশ্য়াল মিডিয়া থেকে বৈভবকে সতর্ক করে দেওয়া হচ্ছে। কোনওভাবেই যেন ধুরন্ধর ছবিটি না দেখে বৈভব, সেই অনুরোধই করা হচ্ছে তাকে। কিন্তু কেন? 

বলিউডের সাম্প্রতিক সময়ের অন্য়তম জনপ্রিয় একটি সিনেমা ধুরন্ধর। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি ক্রিটিক্সদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ছবির কলাকুশলী অক্ষয় খান্না, রণবীর সিংহ, অর্জুন রামপল, আর মাধবন প্রত্য়েকের অভিনয় নজর কেড়েছে। কিন্তু সমস্য়া অন্যদিকে। ধুরন্ধর ছবিটি সেন্সর বোর্ডের তরফে A সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ এটি প্রাপ্তবয়স্কদের জন্যই তৈরি। কিন্তু বৈভবের বয়স এই মুহূর্তে ১৪। তাই সোশ্য়াল মিডিয়া সতর্ক করে দিয়েছে যে এভাবে টেলিভিশনে এসে একটি প্রাপ্তবয়স্ক ছবি নিয়ে কথা বলাই উচিৎ নয় তাকে। 

ইতিমধ্যেই আইপিএলের পর ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাট হাতে বিস্ফোরণ ঘটিয়েছে বৈভব। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিল সেই। সেই ইনিংসটি সাজানো ছিল ১৫টি বাউন্ডারি ও ১৫টি ছক্কায়। মাত্র ৫৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিল বৈভব সেই ম্য়াচে।

বৈভবকে ইতিমধ্যেই তার আইপিএল দলের ক্যাপ্টেন রিয়ান পরাগ বলে দিয়েছেন যে সোশ্য়াল মিডিয়া থেকে দূরে থাকতে। এই পরিস্থিত আইপিএলের আগে বৈভবকে নিয়ে এই বিতর্ক কিছুটা হলেও তাকে চাপে ফেলতে পারে। এমনকী এমন শোয়ে এভাবে মাত্র ১৪ বছর বয়সে এমন মন্তব্য়ের জন্য হয়ত আইপিএল খেলার আগেই শাস্তিও পেতে পারে বৈভব। তবে রাজস্থান রয়্যালস শিবিরের পক্ষ থেকে কিছু জানানাে হয়নি এখনও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks