এক দিকে যেমন ধস নেমেছে দেশের শেয়ার বাজারে, তেমনই সকালের পর হুড়মুড়িয়ে কমেছে সোনা ও রুপোর মতো মূল্যবান ধাতুর দামও। এক ধাক্কায় সোনার দাম কমেছে প্রতি গ্রামে ৪২৭ টাকা। আবার রুপোর দাম কমে গিয়েছে কেজিতে ১০ হাজার টাকারও বেশি। বিকালে কত হল সোনা ও রুপোর বাজার দর? দেখে নিন একঝলকে।
২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট সোনার দাম কমে গিয়েছে প্রতি গ্রামে ৪২৭ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৬ টাকা। ১০ গ্রাম এই সোনার দাম হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৭৬০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
গয়না তৈরি করতে প্রয়োজন হয় ২২ ক্যারেট সোনা। আর সেই ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে কমে গিয়েছে ৪০৫ টাকা। ফলে, গয়না তৈরির সোনা কিনতে গেলে প্রতি ১০ গ্রামের জন্য এখন আপনাকে খরচ করতে হবে ১ লক্ষ ৪০ হাজার ৪০০ টাকা।
আবার আপনি যদি নিজের কাছে থাক সোনা বিক্রি করতে চান, তাহলে এখন তা না করাই ভাল। কারণ, সোনার দাম কমে যাওয়ায় আপনি এই মুহূর্তে দামে অনেক কম পাবেন। প্রতি গ্রাম সোনা বিক্রি করতে গেলে আপনি পাবেন ১৩ হাজার ৪৪৬ টাকা। যা সকালের তুলনায় ৩৮৮ টাকা কম।
১৮ ক্যারেট সোনার দাম
দাম কমে গিয়েছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে ৩৩৫ টাকা কমেছে এই সোনার দাম। দাম দাঁড়িয়েছে ১১ হাজার ৫২৫ টাকা।
রুপোর দাম
দাম কমেছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ৫১৪ টাকা। যা সকালের তুলনায় ১০ হাজার ৪২ টাকা কম।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৪৭৭৬ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৪০৪০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৩৪৪৬ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১১৫২৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ২৩৫৫১৪ |
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।
