March 13, 2026
3e227ef456d66096b9b898ea8a56fec9177247312759550_original.jpg
Spread the love


কলকাতা: ইডেনে (Eden Gardens) ভারতের জয়ের নায়ক। তাঁর ব্যাটে ভর করেই সেমিফাইনালের টিকিট পাকা করেছে টিম ইন্ডিয়া। সেই সঞ্জু স্যামসন ফাঁস করলেন তাঁর নির্লিপ্ত থাকার রহস্য। জানালেন, খারাপ সময়ে তিনি ফোন স্যুইচড অফ রাখেন। দূরে থাকেন সোশ্যাল মিডিয়া থেকে।

ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে ভারতকে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন সঞ্জু। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে বলেছেন, ‘শট নির্বাচন নিয়ে আমি কাজ করেছি। তবে আমি খুব বেশি বদল করতে চাইনি কারণ এ নিয়েই সাফল্য পেয়েছি । আমি নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম । মোবাইল ফোন স্যুইচড অফ করে রেখেছিলাম । সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম। শুধু নিজের কথা শুনেছি। আমি খুব খুশি যে স্পেশ্যাল একটা ম্যাচে এই ইনিংস এসেছে।’

ইডেনে ১৯৬ রান তাড়া করে ম্যাচ জেতা যে সহজ ছিল না, জানিয়েছেন স্যামসন। বলেছেন, ‘বেশ কঠিন ছিল রান তাড়া করা। তবে আমাদের ব্যাটিং গভীরতা দেখে মনে হয়েছিল, ইডেন গার্ডেন্সে ১৯০ রান তাড়া করে জেতা, রাতের শিশিরের মধ্যে কিছুটা সহজ হবে বলেই মনে করেন। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছিলাম বলে চাপ তৈরি হয়েছিল। আর সেখানেই আমার অভিজ্ঞতা আমার ভূমিকা বড় হয়ে উঠেছিল। আমার শুরুটা ভাল হয়েছিল। কিন্তু যখন পরপর উইকেট পড়েছে, আমার পক্ষে ম্যাচ শেষ করে আসাটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল।’

কোনও ঝুঁকিপূর্ণ শট খেলেননি সঞ্জু। সব ক্রিকেটীয় শট খেলেই রান করেছেন । সঞ্জু ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, ‘চাপের মুখে এরকম বড় ম্যাচে বড় স্কোর তাড়া করার সময় ঝুঁকি ছাড়া শট খেলার প্রবণতা দেখা দেয় । বাউন্ডারি মেরে বেশি রান করার বিকল্প থাকে হাতে।’ স্যামসন যোগ করেছেন, ‘আমাদের প্রবৃত্তি হল শুরুতেই নেতিবাচক ভাবা। আমি কি পারব এটা করতে? আমার মনে হয় না পারব বলে । আমি যখন ভাবতে বসেছিলাম, খুব ইতিবাচক চিন্তা দিয়ে নেতিবাচক ভাবনা দূর করতে চেয়েছিলাম। আমি যখন নিউজ়িল্যান্ড সিরিজে খেলছিলাম আর পারফর্ম করতে চেয়েছিলাম, বিশ্বকাপ দলের অংশ হতে চেয়েছিলাম। তবে সেই সিরিজ আমার ভাল যায়নি । তারপর সৌভাগ্যবশত ১০ দিনের বিরতি পেয়েছিলাম ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks