কলকাতা : ভারতের মতো দেশে সোনা শুধু বিনিয়োগের মাধ্যম নয়, বরং পারিবারিক ঐতিহ্যের প্রতীক। বিয়ের মতো অনুষ্ঠানে সোনার গয়না অপরিহার্য বলে মনে করা হয়। এছাড়াও মনে করা হয় , সোনার গয়না পরবর্তীতে সহায়ক হতে পারে। তাই সোনা ও রুপোর দাম ওঠা-নামার দিকে নজর থাকে সকলেরই। দেখে নেওয়া যাক বুধবার কত হল সোনার দাম। প্রতি বড় শহরে সোনার দাম আলাদা। তাই কলকাতার দাম জেনে, তবেই দোকানে যান। জেনে নিন ক্যারেট অনুসারে সোনার দাম। যে সোনা যত খাঁটি , তার দাম তত বেশি। ২২ ক্যারেটের সোনাকে গয়নার সোনা বলা হয়।
সোনা রুপোর দাম বুধবার যা হল ( ১৮ জানুয়ারি, ২০২৬)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫৪৮৮ |
| ২২ ক্যারেট [916] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৪৭১৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৪০৯৪ |
| ১৮ ক্যারেট [750] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১২০৮০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২৫৩৪৫৬ |
সোনা রুপোর দাম মঙ্গল বার যা ছিল ( ১৭ জানুয়ারি, ২০২৬)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫৬৪০ |
| ২২ ক্যারেট [916] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৪৮৬০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৪২৩২ |
| ১৮ ক্যারেট [750] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১২২০০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২,৬৪, ৩৬৮ |
৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র – SSBC
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
ডিসক্লেমার : সোনার দাম সম্পর্কে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন। গ্রাহকদের পরামর্শ দিতে এই প্রতিবেদন। সিদ্ধান্ত একান্তই গ্রাহকের নিজের।
