March 13, 2026
39de776f3432d61d4e58a2b11d8504401772390166125338_original.jpg
Spread the love


নয়াদিল্লি: ইরানের নৌবাহিনী ছারখার হওয়ার পথে বলে এবার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নয়টি যুদ্ধজাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানালেন তিনি। সমুদ্রে সেগুলি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করলেন। (Donald Trump on Iran Naval Ships)

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ‘এইমাত্র খবর পেলাম, আমরা ইরানের নৌবাহিনীর নয়টি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছি, যার মধ্যে কয়েকটি বেশ বড় ছিল’। (US-Iran War)

ট্রাম্প আরও লেখেন, ‘বাকিগুলির (ধ্বংস করার) জন্যও এগোচ্ছি আমরা-শীঘ্রই সব সাগরের তলানিতে গিয়ে পড়বে। আর একটি আক্রমণে ইরানের নৌবাহিনীর সদর দফতর গুঁড়িয়ে দিয়েছি আমরা’। কটাক্ষের সুরে যুক্ত করেন, ‘এর বাইরে ওদের নৌবাহিনী ভালই কাজ করছে’!

শনিবার সকালে ইরানে একযোগে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। সেই হামলায় মারা যান ইরানের সর্বচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। এর পর থেকে উপসাগরীয় অঞ্চলে, আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে পর পর আঘাত হানতে শুরু করে ইরান। রবিবারও সেই ধারা বজায় রয়েছে। এদিন আবার নতুন করে ইরানে হামলা চালায় ইজ়রায়েল। সেই আবহেই ইরানের নৌবাহিনী ধ্বংস করে দেওয়ার ঘোষণা করলেন ট্রাম্প।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরানের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে আমেরিকা। B-2 স্টেলথ বম্বার যুদ্ধবিমান নামানো হয়েছে। ইরানের আন্ডারগ্রাউন্ট ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলির উপর 2000lb বোমা ফেলছে তারা। ট্রাম্পের দাবি, ইরানের ৪৮ জন নেতাকে হত্যা করা হয়েছে। তাঁর বক্তব্য, “এত সাফল্য বিশ্বাস করতে পারবেন না কেউ। এক আঘাতে ৪৮ নেতা খতম। জোরগতিতে কাজ চলছে।”

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাফল্য ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “আমরা নিজেদের জন্য এই কাজ করছি না, গোটা বিশ্বের জন্য করছি। সব কিছু সময়ের আগেই হয়ে যাচ্ছে।” ইজ়রায়েলের দাবি, আত্মরক্ষার্থেই ইরানের উপর হামলা চালিয়েছে তারা। ট্রাম্পের দাবি, পদক্ষেপ না করলে উরান আগ্রাসী হয়ে উঠত।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks