February 26, 2026
9e4266d0ca5fa89768f98cecf4ce5b8d1772098479524394_original.jpg
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

Bank Fraud : আপনিও যদি চেক বই (Cheque Book Fraud) হারানোর পর অবহেলা করেন, তাহলে আর্থিক সমস্যা বাড়তে পারেন আপনার। কারণ, প্রতারকদের হাতে সেই চেক বই পড়লে খালি হতে পারে আপনার অ্যাকাউন্ট। 

জালিয়াতরা আপনার সই জাল করতে পারে
বর্তমানে ডিজিটাল লেনদেনের যুগেও চেক বইয়ের গুরুত্ব কমেনি। কিন্তু সামান্য অসাবধানতায় আপনার চেক বই যদি হারিয়ে যায় বা চুরি হয়, তবে কয়েক মিনিটের মধ্যেই আপনার সারা জীবনের সঞ্চয় উধাও হয়ে যেতে পারে। জালিয়াতিরা আপনার সই জাল করে অনায়াসেই ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিতে পারে। তাই চেক বই খুঁজে না পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রথম কাজ : দ্রুত ব্যাঙ্ককে জানান
চেক বই হারানো মাত্রই আপনার প্রথম দায়িত্ব হল ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো। ব্যাঙ্কিং নিয়ম অনুযায়ী, যদি গ্রাহক সময়মতো রিপোর্ট না করেন এবং এর মাঝে কোনো জালিয়াতি ঘটে, তবে তার দায়ভার গ্রাহকের ওপরই বর্তাতে পারে। তাই দেরি না করে চেক বই বা নির্দিষ্ট চেক নম্বরটির ওপর ‘Stop Payment’ বা ব্লক করার নির্দেশ দিন।

কীভাবে চেক বই ব্লক করবেন ?
আপনার হাতের নাগালে থাকা বিভিন্ন উপায়ে আপনি এই কাজটি করতে পারেন:

নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপ: সবচেয়ে দ্রুত উপায় হল আপনার ব্যাঙ্কের অ্যাপ বা নেট ব্যাংকিংয়ে লগ-ইন করা। সেখানে ‘Cheque Services’ বা ‘Stop Payment’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে তৎক্ষণাৎ চেক ব্লক করে দিন।

কাস্টমার কেয়ার: ইন্টারনেট সুবিধা না থাকলে ব্যাঙ্কের টোল-ফ্রি কাস্টমার কেয়ার নম্বরে ফোন করুন। আপনার পরিচয় যাচাইয়ের পর ব্যাঙ্ক কর্মকর্তারা আপনার অনুরোধে চেক বই ব্লক করে দেবেন।

সরাসরি ব্যাঙ্ক শাখা: আপনার বাড়ির কাছে ব্যাঙ্কের শাখা থাকলে সেখানে গিয়ে লিখিত আবেদন জমা দিন। ব্যাঙ্ক থেকে দেওয়া ‘Stop Payment Request Form’ সঠিকভাবে পূরণ করে জমা দিন।

কখন পুলিশে অভিযোগ করবেন ?
যদি আপনার মনে হয় চেক বইটি চুরি হয়েছে, তবে নিকটস্থ থানায় একটি General Diary (GD) বা অভিযোগ দায়ের করুন। ভবিষ্যতে কোনও আইনি জটিলতা বা বিবাদ তৈরি হলে এই পুলিশ রিপোর্টটি শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করবে।

শেষ ধাপ: নিশ্চিত হোন
চেক ব্লক করার পর ব্যাঙ্ক থেকে আসা নিশ্চিতকরণ মেসেজ (SMS) বা ইমেলটি যত্ন করে রাখুন। এরপর নতুন চেক বইয়ের জন্য আবেদন করুন। নতুন বই হাতে পেলে সেটির নম্বর কোথাও লিখে রাখুন। মনে রাখবেন, সময়মতো ব্যবস্থা না নিলে ব্যাঙ্ক আপনার ক্ষতির দায়ভার নিতে অস্বীকার করতে পারে, যা আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কমাতে পারে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks