নয়াদিল্লি: আইপিএল মরশুম (IPL 2026) শুরুই হয়নি তার আগেই একের পর এক ধাক্কা চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) শিবিরে। দিনকেয়েক আগেই সিএসকের তরফে জানানো হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিকে বেশ কিছুদিনের জন্য পাবে না। এবার ফের এক তারকার ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন। শোনা যাচ্ছে সেই তারকা ক্রিকেটারকেও নাকি হলুদ ব্রিগেড কয়েক ম্য়াচের জন্য পাবে না।
কোন সিএসকে তারকার আবার ফিটনেস নিয়ে সংশয়? আর কতদিনই বা তিনি মাঠের বাইরে থাকবেন? তিনি হলুদ ব্রিগেডের তরুণ প্রতিভাবান ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। রিপোর্ট অনুযায়ী তরুণ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার চেন্নাই সুপার কিংসের হয়ে মরশুমের প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না। রিপোর্ট দাবি করা হচ্ছে ব্রেভিসের সাইড স্ট্রেন রয়েছে। সেই কারণেই তিনি শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না।
