March 29, 2026
65495baf44a30c2335401707e441c71f1774638304924507_original.jpg
Spread the love


মুম্বই: আজই শুরু হচ্ছে আইপিএলের (IPL 2026) মহারণ। আর মেগা টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মেগা দ্বৈরথ। আইপিএলের দুই সফলতম দলগুলির মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR), উভয় দলই রয়েছে। তারাই রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে মুম্বই শিবিরে যোগ দিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

সদ্যই বুমরা বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে গিয়েছিলেন। ঠিক কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন, সেই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফলে বুমরার মুম্বই শিবিরে যোগদান ঘিরে ধোঁয়াশা ছিলই। সেই ধোঁয়াশা অবশ্য কেটেছে। শুক্রবারই মুম্বই শিবিরে যোগ দিয়েছেন বুমরা। তবে দুই তারকাকে নিয়ে এখনও সংশয় মুম্বই শিবিরে।

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার উইল জ্যাকস এবং নিউজ়িল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার পল্টনদের শিবিরে এখনও যোগ দেননি। তাঁরা কবে মুম্বই শিবিরে যোগ দেবেন বা কেনই বা তাঁদের যোগ দিতে দেরি হচ্ছে, সেই বিষয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। তবে মনে করা হচ্ছে সদ্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলা স্যান্টনার আপাতত ছোট্ট বিরতি নিয়েছেন। এই দুই তারকা অলরাউন্ডার মুম্বই শিবিরে যোগ না দিলে, নাইটদের বিরুদ্ধে যদি তাঁরা না খেলে, তাহলে কিন্তু আখেরে যে কেকেআরের সুবিধাই হবে, তা বলাই বাহুল্য।     

প্রসঙ্গত উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে এখনও কেকেআর শিবিরে যে কয়টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে অন্যতম হল দলের হয়ে কিপিং কে করবেন? কেকেআর তেজস্বী দাহিয়া, ফিন অ্যালেন এবং টিম সেফার্তকে কিপার হিসাবে সই করেছে বটে। তবে মুম্বই ম্যাচের আগেও অঙ্গকৃষ রঘুবংশীকে কিপিংয়ের অনুশীলন করতে দেখা গেল। 

তরুণ রঘুবংশী কিন্তু ঘরোয়া ক্রিকেটেও ইতিমধ্যেই কিপিং করেছেন। তাঁকে কেকেআর কিপার-ব্যাটার হিসাবে খেলানোর কথা ভাবছে। শোনা যাচ্ছে ফিন অ্যালেন কেবল ব্যাটার হিসাবেই খেলবেন। তিনি কিপিং করতে পারলেও, সেটা করা খুব একটা পছন্দ করেন না বলেই বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে। সেফার্ত হয়তো একাদশে সুযোগ নাও পেতে পারেন। দাহিয়ার একাদশে খেলা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তাই রঘুবংশী যাতে কিপিং করতে পারেন, সেই চেষ্টাই নাইটদের তরফে করা হচ্ছে। কিন্তু শেষমেশ তিনি ম্যাচে কিপিং করেন কি না, সেটা জানতে রবিবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks