মুল্লানপুর: প্রথম ইনিংসে দুরন্ত বোলিংয়ে গুজরাত টাইটান্সকে ১৬২ রানেই রুখে দেওয়ার পর প্রাথমিকভাবে মনে হচ্ছিল পঞ্জাব কিংস হয়তো হেসেখেলে এই ম্যাচ জিতবে। ব্যাট হাতে পঞ্জাব ভাল খেলছিলও। কিন্তু মাঝের দিকে তিন ওভারে চার উইকেট হারিয়ে বিরাট বিপাকে পড়ে যায় পঞ্জাব কিংস। তবে শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে দুরন্ত অর্ধশতরানের ইনিংসে দলকে জেতালেন কুপার কনোলি (Cooper Connolly)। তাঁর ইনিংসের সুবাদেই টানটান ম্যাচে তিন উইকেটে জয় পেল গত বারের রানার্স আপ দল।
