March 21, 2026
716e69e577b774ec5062951086b9080917741150559511387_original.jpg
Spread the love


তুলা রাশি 

সপ্তাহের শুরুটা খুব ভাল হবে। পূর্বের কিছু সমস্যার সমসাধন হতে পারে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি খুব ভাল। আজ কিছু বড় চুক্তিতে সাক্ষর করতে পারেন, যা আপনার ব্যবসার মুনাফা আরও বাড়িয়ে দেবে। চাকরিজীবীরা এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সপ্তাহটি খুব ভাল। চাকুরীজীবি মহিলারা তাদের কর্মজীবনে বড় সাফল্য পেতে পারেন এবং কোনও নতুন জায়গায় সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকে সপ্তাহটি ভাল। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করে সঞ্চয় করার সুযোগ পাবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে, পরিবারের সঙ্গে তীর্থযাত্রা বা অন্য কোনও জায়গায় ঘুরতে যেতে পারেন। ছাত্রছাত্রী এবং যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটি শুভ। শিল্পী, লেখক এবং সঙ্গীত জগতের সঙ্গে জড়িত মানুষদের জন্যও সময়টি শুভ। প্রেমিক-প্রেমিকা ও বিবাহিতদের সপ্তাহটি ভাল কাটবে। অবিবাহিতরা কিছু ভাল খবর পেতে পারেন। বিবাহিত জীবন খুব ভাল কাটবে। স্বাস্থ্যের দিক থেকে সময়টি খুব ভাল নয়। পায়ের ব্যথা, ফোলাভাব ও পেটের কোনও সমস্যা থাকলে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি 

সপ্তাহের শুরুটা মিশ্র হতে পারে। নিজের আচরণ ও কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন। গ্রহের অবস্থান এমন জায়গায় আছে, যা আপনার জন্য ভাল নয়। আপনি ছোটখাটো বিষয়ে হঠাৎ রেগে যেতে পারেন, এর ফলে আপনার কাজে বাধা আসতে পারে। অফিসের কাজ সময়মতো শেষ করুন তবেই আপনি সাফল্য অর্জন করতে পারবেন। চারুরিজীবীরা আজ অর্থ উপার্জনের ভাল সুযোগ পেতে পারেন। তবে বিলাসিতার কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি মোটামুটি কাটবে। লাভবান হওয়ার সম্ভাবনা কম। 
সপ্তাহের মাঝামাঝি সময়ে বাইরে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু বা পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তারা কিছু সুসংবাদ পেতে পারেন। বিবাহিত জীবন ভাল কাটবে। স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি শুভ। তবে নিজের স্বাস্থ্যের পাশাপাশি বাড়ির সদস্যদের স্বাস্থ্যেরও ভালোভাবে যত্ন নিতে হবে। 

ধনু রাশি

সপ্তাহের শুরুতে অর্থ ব্যয় হবে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি খুব গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি কর্মচারীরা এই সপ্তাহে পদোন্নতি বা ভাল কোনও দায়িত্ব পেতে পারেন। কর্মজীবী ​​মহিলারা ভাল কোনও সুযোগ পাবেন। এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে এবং আটকে থাকা কিছু অর্থ ফিরে পেতে পারেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। শিক্ষার্থী ও শিল্পীদের জন্য সপ্তাহটি শুভ। নিজের দক্ষতা প্রদর্শনের জন্য ভাল সময়। বিবাহিতদের জন্য সপ্তাহটি ভাল। অবিবাহিত ব্যক্তিরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। বিবাহিতরা জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, যার ফলে আপনি একটি বড় প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা দেখা দিবে। গলা ও থাইরয়েডের সমস্যায় ভুগছেন যারা তারা সাবধান হন।

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks