April 15, 2026
5a8b3e9e406bab8d487e06912a3951e2177547311449750_original.jpeg
Spread the love


নয়াদিল্লি: আইপিএল (IPL 2026) চলছে জোরকদমে। সোমবারই কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। শাহরুখ খান ও প্রীতি জিন্টার মাঠে থাকার কথা।

তার আগেই বড় দুঃসংবাদ। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ঘটে গেল বড়সড় নৃশংসতা!

ভারতে একদিকে IPL 2026-এর উত্তেজনা তুঙ্গে। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস দুরন্ত ছন্দে খেলছে। তবে, অন্য দিকে, অন্ধ্রপ্রদেশ থেকে এক আম্পায়ারের হত্যার ঘটনা সামনে এসেছে। এই ঘটনাটি বিশাখাপত্তনমের, যেখানে স্থানীয় স্তরে একটি ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছিল। এই ম্যাচের সময় রান আউট নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এবং ২১ বছর বয়সী এক আম্পায়ারকে ছুরি মেরে হত্যা করা হয় বলে খবর।

জাতীয় স্তরের সংবাদমাধ্যমে বলা হয়েছে, রবিবার একটি ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছিল। যেখানে ২১ বছর বয়সী ডোলা অজিত বাবু তাঁর বন্ধু বুডুমুরি চিরঞ্জীবীর সঙ্গে আম্পায়ারিং করছিলেন। তখনই রান আউটের একটি সিদ্ধান্ত নিয়ে খেলোয়াড়দের মধ্যে বিতর্ক বাধে।

ঘটনার তদন্তকারী সিনিয়র পুলিশ অফিসার মালেশ্বর রাও জানিয়েছেন, অজিত বাবু এবং চিরঞ্জীবী দু’জনে মিলে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন। কিন্তু কান্তা কিশোর নামের এক দর্শক রেগে গিয়ে আম্পায়ার এবং খেলোয়াড়দের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন।

পুলিশের মতে, ম্যাচ শেষ হওয়ার পর ২৬ বছর বয়সী কান্তা কিশোর আম্পায়ারদের বিষয়টি মিটমাট করার জন্য অন্য একটি জায়গায় ডেকে পাঠান। কথাবার্তা অনুযায়ী অজিত বাবু এবং চিরঞ্জীবী তাঁদের কয়েকজন বন্ধুর সঙ্গে সেই জায়গায় যান, কিন্তু সেখানে আবার নতুন করে বিতর্ক শুরু হয়। তর্কাতর্কি শুরু হয়। শেষ পর্যন্ত ঘটে যায় মারাত্মক ঘটনা। কান্তা কিশোর তখনই ছুরি বের করে দুই আম্পায়ারের উপর হামলা করেন। তাতেই ঘটে যায় অনভিপ্রেত ঘটনা। যা সকলকে হতচকিত করে দেয়।

আম্পায়ার অজিত বাবুর বুকে ছুরি মারা হয়, তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। অন্যদিকে, বাঁচার চেষ্টা করার সময় চিরঞ্জীবীরও অনেক রক্তক্ষরণ হয়। অন্য একজন ব্যক্তি তাঁদের বাঁচাতে গেলে তিনিও আহত হন। আহতদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় অজিত বাবুকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় ক্রিকেট মাঠে শোকের ছায়া নেমে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks