April 10, 2026
79b65ad601293d8aff29b87dc4cbe4f71775832725596507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) পরের পর ম্যাচ হেরেই চলেছে। দলের বোলিং আক্রমণ চোট আঘাতে বিধ্বস্ত। একাধিক তারকা চোটের কারণে হয় ছিটকে গিয়েছেন, নয়তো এখনও খেলতে নামতে পারেননি। তবে অবশেষে এক নাইট তারকা নিজের চোট সারানোর জন্য প্রক্রিয়া শুরু করতে চলেছেন। কে তিনি? তিনি হর্ষিত রানা (Harshit Rana)। 

কেকেআর তথা ভারতীয় জাতীয় দলের তারকা ফাস্ট বোলার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরে না তাঁর বিশ্বকাপে খেলা হয়েছে, না তিনি কেকেআরের হয়ে চলতি আইপিএলে অংশগ্রহণ করতে পারছেন। হাঁটুর চোটের জেরে তাঁকে ফেব্রুয়ারিতে মুম্বইয়ে অস্ত্রোপচারও করাতে হয়। তবে সুখবর। অবশেষে হর্ষিত রানা মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। Times of India-র রিপোর্ট অনুযায়ী নিজের রিহ্যাব সারতে হর্ষিত বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে পৌঁছে গিয়েছেন।     

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র ওই একই রিপোর্টেই হর্ষিতের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে জানান, ‘তিনদিন আগে হর্ষিত সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিয়েছেন। ওঁর হাঁটু কিন্তু নির্ধারিত সময়ের আগেই সেরে উঠছে এবং ওঁ ভাল আছেন। তবে মাঠ থেকে বাইরে থাকায় ওঁর ওজন খানিকটা বেড়েছে যে কারণে ওঁর ফিটনেস নিয়েও খানিকটা উদ্বেগ রয়েছে। ফিটনেস নিয়ে ওঁকে খানিকটা খাটা খাটনি করতে হবে।’  

হর্ষিত অবশ্য দ্রুত সুস্থ হয়ে উঠলেও, চলতি আইপিএলে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। তিনি গোটা মেগা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। তবে নাইট জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে না পারলেও, তিনি নিজের দলের হয়ে গলা ফাটাতে কিন্তু গ্যালারিতে পৌঁছে গিয়েছিলেন। সোমবার কেকেআর ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নেমেছিল। সেই ম্যাচে কেকেআরের হয়ে গলা ফাটাতে ইডেনে মেয়ে সুহানাকে নিয়ে উপস্থিত ছিলেন কেকেআরের কর্ণধার শাহরুখ খান। কিং খানের সঙ্গে সেইদিন গ্যালারিতে হর্ষিতও ছিলেন।

 

হর্ষিতের সঙ্গে শাহরুখ কথাও বলে, তাঁকে দ্রুত ফিট হয়ে মাঠে ফেরার শুভেচ্ছা জানিয়েছেন বলে খবর। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks