নয়াদিল্লি: আইপিএলের (IPL 2026) মহারণ শুরু হতে আর সপ্তাহখানেক বাকি রয়েছে। ইতিমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজ়িগুলি নিজেদের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে। সেই তালিকায় গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (Royal Challengers Bengaluru) রয়েছে। তবে আরসিবির শিবিরে বিরাট কোহলি যোগ দিলেও, যোগ দেননি যশ দয়াল (Yash Dayal)। এরপরেই তাঁকে নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
