April 4, 2026
15dd0427fae9858a8d9c2038b4825cd41775276298775170_original.jpg
Spread the love


নয়াদিল্লি : জ্বালানি-সংকট আশঙ্কার আবহে ফের সুখবর ভারতে। LPG-বাহী আরও একটা বিশাল ট্যাঙ্কার আসছে ভারতে। শনিবার সকালেই হরমুজ প্রণালী অতিক্রম করার কথা এই জাহাজের। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ এপ্রিলের মধ্যে মুম্বইয়ে পৌঁছে যাবে ৪৬ হাজার মেট্রিকটন LPG-বাহী জাহাজ। শুধু তা-ই নয়, গল্ফ এলাকায় একাধিক ভারতীয় জাহাজ ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে। শিপিংয়ের ডিরেক্টর জেনারেল বলছেন, LPG-বাহী জাহাজ গ্রিন সানভি এই মুহূর্তে প্রণালীর উত্তর দিক অতিক্রম করছে। শনিবার সকালের মধ্যেই এই পথ অতিক্রম করে ফেলবে বলে মনে করা হচ্ছে। 

দু’টি এলপিজিবাহী জাহাজ সফলভাবে কৌশলগত এই জলপথ অতিক্রম করে ভারতীয় বন্দরে পৌঁছানোর কয়েকদিনের মধ্যেই ফের আসছে আরও একটি জাহাজ। গত সপ্তাহে জাগ বসন্ত কান্দলায় ৪৭,৬১২ মেট্রিক টন এলপিজি সরবরাহ করেছে, অন্যদিকে পাইন গ্যাস নিউ মেঙ্গালুরুতে ৪৫,০০০ মেট্রিক টন সরবরাহ করেছে।

আধিকারিকরা জানিয়েছেন, গ্রিন আশা ও জাগ বিক্রম নামের আরও দু’টি এলপিজি জাহাজ বর্তমানে প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ভারতীয় নৌবাহিনীর নির্দেশের অপেক্ষায় রয়েছে।

এদিকে, এলপিজি বহনকারী জাহাজ BW TYR ইতিমধ্যে মুম্বই পৌঁছে গেছে এবং মুম্বই আউটার পোর্ট লিমিটসে জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তর করছে। আরেকটি জাহাজ, BW ELM-কে এন্নোর বন্দরে পাঠানো হয়েছে, যেখানে এটি ৪ এপ্রিল পৌঁছানোর কথা রয়েছে।

ভারতের জন্য খুলে গেছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। ইরান জানিয়ে দিয়েছে, বন্ধু দেশের জন্য খোলা থাকবে তাদের দরজা (Hormuz Opens For India)। ইরানের সরকারি টিভিতে এক সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি। পাঁচ বন্ধু দেশের জন্য এটি খোলা রয়েছে। এর মধ্যেই নাম রয়েছে ভারতের। অন্য দেশগুলির মধ্যে রয়েছে- রাশিয়া , চিন, পাকিস্তান, ইরাক।

দিন দিন ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকটের আশঙ্কা তীব্র হচ্ছে। যদিও এনিয়ে বারবার আশ্বস্ত করছে ভারত সরকার। পর্যাপ্ত মজুত আছে বলে জানানো হয়েছে। শুধু তা-ই নয়, দিন কয়েক আগে বিভিন্ন রাজ্য়ের মুখ্য়মন্ত্রীর সঙ্গে এনিয়ে ভার্চুয়াল বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘টিম ইন্ডিয়া’ হয়ে কাজ করলে, এই পরিস্থিতিও সাফল্য়ের সঙ্গে মোকাবিলা করা যাবে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে তৈরি পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই মন্তব্য় করেন প্রধানমন্ত্রী। Strait of Hormuz



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks