April 2, 2026
4420aac8263ac5d6be17e43fe5b8fd391775110862974394_original.jpg
Spread the love


Gold Price : শেয়ার বাজারে (Share Market) চরম অস্থিরতার মধ্যে সোনাকেই (Gold Rate) নিরাপদ বিনিয়োগের (Investment) মাধ্যম মনে করেন বিনিয়োগকারীরা। সেকারণেে কোথাও যুদ্ধ লাগলে সবার আগে মূল্যবান এই ধাতুর দাম বাড়ে। যদিও এবার ভারতের বাজারে সর্বোচ্চ দাম থেকে অনেকটাই নীচে নেমে এসেছে সোনা। তাই বিয়ে বা উৎসবের জন্য় গয়না কিনে রাখতে গেলে এটাই সেরা সময়। জেনে নিন, আজ রাজ্যে সোনার দাম বাড়ল না কমল।

উৎসব আসার আগেই কিনে ফেলা উচিত ?
মোটের ওপর বলতে গেলে, উৎসবের আগেই কিনে ফেলা উচিত সোনা। আপনি গয়নার সোনা বা হোল্ড বার না কিনতে চাইলে গোল্ড ইটিএফ-এর দিকেও যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার চুরি বা হারানোর ঝুঁকি থাকবেন না। সোনা সুরক্ষিত রাখতে নতুন করে ব্যাঙ্কের লকারে গুণতে হবে না সার্ভিস চার্জ। তবে অনেকেই এখন গোল্ড মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করেন। তবে সাধারণ বাঙালি ঘরে সোনার গয়নাই কেনা হয়। সেই ক্ষেত্রে আজ বেলার সোনার দাম দেওয়া হল এখানে। 

সোনা রুপোর দাম বৃহস্পতিবার যা হল ( ২ এপ্রিল, ২০২৬)

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৪৮৫০
২২ ক্যারেট [916] (কিনতে গেলে) ১ গ্রাম ১৪১১০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৩৫১২
১৮ ক্যারেট [750] (কিনতে গেলে) ১ গ্রাম ১১৫৮৫
রুপো বার (999) ১ কেজি ২,৩৩,৪৯৫

মনে রাখবেন: ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র – SSBC               

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

সোনা কতটা বিশুদ্ধ তা কীভাবে বুঝতে পারবেন
প্রথমে সোনা কেনার সময় ক্যারেট (Karat) সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকাটা খুবই প্রয়োজন।

২২ ক্যারেট (22K) সোনা আসলে কী: বিআইএস হলমার্কে এটি 916 হিসেবে চিহ্নিত থাকে।

১৮ ক্যারেট (18K): এটি বিআইএস হলমার্কে 750 হিসেবে চিহ্নিত থাকে।

দোকানি পরিচিত হলেও হলমার্কিং দেখে নিন
 ভারতে সোনা বিক্রির ক্ষেত্রে প্রতারণা রুখতে গোল্ড হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে সোনার গয়না কেনার সময় অবশ্যই BIS লোগো ও ছয় সংখ্যার আলফানিউমেরিক HUID (Hallmark Unique Identification) নম্বরটি দেখতেই হবে। সেই কারণে শুধু লোগো দেখে বিশ্বাস করবেন না। হলমার্কিং নম্বর অবশ্যই দেখুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks