February 22, 2026
5e557e5b12cf24cefec249710901e8de1770957701295170_original.jpg
Spread the love


নয়াদিল্লি : বাংলাদেশে বড় ব্যবধানে জয়ের পথ প্রায় মসৃণ BNP-র (Bangladesh Election Result)। দল জিতলে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া-পুত্র তারেক রহমান, আগেই ঘোষণা করে দিয়েছিল BNP। চূড়ান্ত ফল এখনও ঘোষণা না হলে, BNP-র জয় ঘোষণা এখন সময়ের অপেক্ষা এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। তারেক রহমানকে এবার অভিনন্দন বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। Bangladesh Election Result 2026

এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই জয় আপনার নেতৃত্বের উপর বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন।”

 

প্রধানমন্ত্রী আসন্ন সরকারকে আশ্বস্ত করে বলেন যে ভারত “গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন” অব্যাহত রাখবে। তিনি লেখেন, “আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়নের লক্ষ্যগুলিকে এগিয়ে নিয়ে যেতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।”

BNP এবং জামাতের সঙ্গে ভারতের সম্পর্ক কখনই মধুর ছিল না। BNP-জামাতের জোট সরকারের আমলে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিল নয়াদিল্লি। এখানেই আন্তর্জাতিক মহলে যে প্রশ্নটা ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে, তা হল— ক্ষমতায় তো এদের মধ্য়েই কেউ না কেউ আসবে। তাহলে আগামী দিনে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পথে এগোবে ? বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “(বাংলাদেশের) নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করা উচিত, এটা দেখার জন্য যে জনগণের কী রায় এবং তারপর আমরা সেখানে কী কী বিষয় রয়েছে সেটা দেখব। নির্বাচনের বিষয়ে, আপনি জানেন যে আমাদের অবস্থান কী। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, সর্বব্যাপী এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে।” আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর বলেন, “আমাদের ভারত সরকারের পক্ষ থেকে নানারকম ইঙ্গিত গেছে যে আমরা BNP-র সঙ্গে সম্পর্ক ভাল রাখতে চাই এবং BNP যদি এই নির্বাচনে জেতে তাহলে কূটনৈতিকভাবে ভারতের দিক থেকে অনেকটা সুবিধা হবে। যদি জামাত জেতে তাহলে ভারতকে সমীকরণটা সেভাবে সাজিয়ে নিতে হবে।” 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks