April 11, 2026
9610359cad04be2feba728a7db296cc017496375557211173_original.jpg
Spread the love


নয়াদিল্লি: আয়েশা অধ্যায় অতীত। দীর্ঘদিন ধরেই শিখর ধবনের সঙ্গী সোফি শাইন। এবার তাঁর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার। দিল্লিতেই অনুষ্ঠান হবে বিয়ের। তবে খুব বেশি জাঁকজমক চাইছেন না প্রাক্তন ক্রিকেটার। তাই বিয়ের অনুষ্ঠানে পরিচিত কিছু বন্ধু, সতীর্থ ও ক্রিকেট ও বলিউডের নামজাদা কিছু মুখ দেখতে পাওয়া যাবে বলেই সূত্রের খবর। 

ধবনের প্রথম স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়। বিয়ের পর তাঁদের পুত্র সন্তানও হয়। কিন্তু সেই বিয়ে বেশিদিন সুখের হয়নি। ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরে। এমনকী ছেলের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হত না বলে অভিযোগও করেছিলেন একটা সময় বাঁহাতি প্রাক্তন ওপেনার। শেষে আয়েশার সঙ্গে ডিভোর্স হয়। গত দু বছর ধরে সোফির সঙ্গেই দেখা গিয়েছে ধবনকে। দুজনের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি, ভিডিও আছে একসঙ্গে। ধবন ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, “ওঁরা দুজনে পাকাপাকিভাবে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দুজনেই নতুন জীবন শুরু করতে চলেছেন। একসঙ্গে দুজনে অত্যন্তু খুশি তাঁদের সম্পর্কে।”

কিছুদিন আগেই ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল শিখর ধবনকে। একটি অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে জড়িত অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শিখরকে ডেকে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি একটি ‘‘অবৈধ’’ বেটিং অ্যাপ (1XBET)-এর মাধ্যমে অর্থ পাচারের অভিযোগের তদন্তে নেমেছে। সেই অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে রায়নার পর এবার শিখরেরও বয়ান রেকর্ড করা হল। ইডির তরফে এমন একাধিক সংস্থার তদন্ত করা হচ্ছে যারা বেটিংয়ের মাধ্যমে নিয়োগকারীদের কোটি কোটি টাকা লুঠ করে কর ফাঁকি দিয়েছে। উল্লেখিত সংস্থার বিরুদ্ধেও একই অভিযোগে তদন্ত চলছে।

শিখরকে এই সংস্থার সঙ্গে বিভিন্ন এনডোর্সমেন্টের মাধ্যমে জড়িত থাকার জন্যই প্রশ্নের আওতায় আনা হয়েছে। এই বেটিং প্ল্যাটফর্মগুলির প্রচারের কাজে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ, যুবরাজ সিংহকেও ব্যবহার করা হয়েছিল। তাঁদেরও ইডি জিজ্ঞাসাবাদ করেছে বলেই খবর। ক্রিকেটারদের পাশাপাশি বলিউড অভিনেতা সোনু সুদ এবং উর্বশী রউতেলাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়াও গত মে মাসে তেলঙ্গানা পুলিশ রানা ডুগ্গুবতি, নিধি আগরওয়াল, প্রকাশ রাজের মতো নামীদামি অভিনেতাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিল। সিংহভাগ তারকারাই কিন্তু দাবি করেছেন যে যে অঞ্চলে অনলাইন বেটিং বৈধ, তাঁরা কেবল সেইসব জায়গাতেই এই সংস্থাগুলিকে প্রমোট করেছেন। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks