April 12, 2026
f969bc9f9a355f50fd1ba105ec69c6841776001753797507_original.jpg
Spread the love


মুম্বই: আইপিএলের (IPL 2026) সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচে আজ মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের ঘরের মাঠে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। ওয়াংখেড়েতে এই ম্য়াচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। আজই প্রয়াত হয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এদিনের ম্য়াচে হার্দিক পাণ্ড্য়, সূর্যকুমার যাদবরা কালো ব্যান্ড পরে মাঠে নামবেন।

সংবাদ সংস্থা IANS-এ মুম্বই ইন্ডয়ান্সের এক সূত্র জানিয়েছেন, ”মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়াররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন আরসিবির বিরুদ্ধে এদিন ওয়াংখেড়েতে। কিংবদন্তি প্রয়াত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

উল্লেখ্য, রবিবার সকালেই দুঃস্বপ্নের মত এই খবরটি ছড়িয়ে পড়ে। মাল্টি অর্গান ফেলিওর হয়ে ৯২ বছর বয়সে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। দিদি লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছিলেন ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি। চার বছরের মাথায় প্রয়াত হলেন আশাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks