বেঙ্গালুরু: একদিনে হবে না, কিন্তু একদিন হবেই ।
ক্রিকেট মাঠেও সেই আপ্তবাক্যটা প্রমাণ করে দিল বিদর্ভ । বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) ফাইনালে সৌরাষ্ট্রকে ৩৮ রানে হারিয়ে দিল বিদর্ভ । সেই সঙ্গে প্রথমবারের জন্য জিতল বিজয় হাজারে ট্রফি । ২০২৪-২৫ মরশুমে যে ট্রফির সামনে এসেও খালি হাতে ফিরতে হয়েছিল বিদর্ভকে ।
রবিবার বড় রানের খেলা হল বিদর্ভ ও সৌরাষ্ট্রের মধ্যে । প্রথমে ব্য়াট করে বিদর্ভ তোলে ৩১৭/৮ । অথর্ব তাইডে ১২৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন । জবাবে সৌরাষ্ট্র ২৭৯ রানে অল আউট হয়ে যায় ।
বিজয় হাজারে ট্রফির দুই সেমিফাইনালেই রান তাড়া করে জিতেছিল দল । তবে ফাইনালে টস জিতে বিদর্ভকে প্রথমে ব্যাট করতে পাঠানোর কৌশল নিয়েছিল সৌরাষ্ট্র । সৌরাষ্ট্রের বোলিং আক্রমণ সামলে ৩১৭/৮ তোলে তারা ।
𝘾.𝙃.𝘼.𝙈.𝙋.𝙄.𝙊.𝙉.𝙎! 🏆
Presenting the winners of Vijay Hazare Trophy 2025-26 👉 Vidarbha 👏
Scorecard ▶️ https://t.co/9nMrJBarkl#VijayHazareTrophy | @IDFCFIRSTBank pic.twitter.com/mEW8C7GWuo
— BCCI Domestic (@BCCIdomestic) January 18, 2026 le-l ds-my-4 ci-html-content”>
সৌরাষ্ট্র প্রথমে ব্যাটিং করতে পাঠানোর পর বিদর্ভ শুরু থেকেই আত্মবিশ্বাসী মানসিকতা নিয়ে মাঠে নামে । ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তোলে ৩১৭ রান । অথর্ব তাইডে দুরন্ত সেঞ্চুরি করেন । ১১৮ বলে ১২৮ রানের ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা । এর পর যশ রাঠৌর ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন । রবিকুমার সমর্থও ২৫ রান যোগ করে দলকে বড় রানে পৌঁছে দেন । সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে অঙ্কুর পানওয়ার ৪টি উইকেট নেন । চেতন সাকারিয়া ও চিরাগ জানি পান ২টি করে উইকেট ।
