March 15, 2026
834efdc1b04e1779e93e9e455ae49d4217731337434011373_original.jpg
Spread the love


আধার কার্ড ভারতীয়দের কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বললে হয়তো একেবারেই ভুল বলা হবে না। কারণ বর্তমানে আধার কার্ড ছাড়া কোনও সরকারি পরিষেবা পাওয়া আপনার পক্ষে কষ্টকর হয়ে যায়। যে কোনও কাজে নিজের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যবহার করা যেতে পারে। আর আধারের মাধ্যমে ডিজিটালি পরিচয় যাচাইও হয়ে যায় মুহূর্তে। এ ছাড়াও আধার কার্ডে থাকা কিউ আর কোড হল আপনার পরিচয়ের আসল প্রমাণপত্র।

এই আধার কার্ডে আপনি যদি মোবাইল নম্বর অ্যাড করে রাখেন তা হলেই একমাত্র যে কোনও পরিষেবা আপনি যথাসম্ভব দ্রুত পেতে পারেন। কারণ, মোবাইল নম্বর যোগ করা থাকলে ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে যে কোনও সময় যে কোনও ক্ষেত্রে আপনি ডিজিটাল সিগনেচার করতে পারবেন। আধারের মাধ্যমে একাধিক সরকারি পোর্টালে লগইন করতে পারবেন। আধার কার্ড যখন চালু হয়, সেই সময় অনেকের আধার কার্ডেই ফোন নম্বর অ্যাড করা ছিল না। পরবর্তীতে সেই কার্ডে অনেকেই ফোন নম্বর অ্যাড করেছেন। কিন্তু এতদিন এই ফোন নম্বর অ্যাডিশনের ক্ষেত্রে একটা সমস্যা ছিল। আধার সেন্টার ছাড়া এই ফোন নম্বর যোগ করা যেত না। তবে, এবার সেই সমস্যা মিটিয়ে ফেলেছে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (Unique Identification Authority of India)।

কীভাবে করা যাবে মোবাইল নম্বর বদল?

UIDAI নতুন একটা মোবাইল অ্যাপ নিয়ে এসেছে। এই অ্যাপটির নাম ‘Aadhaar’। সেই অ্যাক ডাউনলোড করে নিন সবার আগে। তারপর আধার নম্বর দিলেই আপনাকে অপশন দেবে আপনি কীভাবে লগইন করতে চান। লগইন করার সময় আপনাকে অপশন দেওয়া হবে মোবাইল নম্বরের মাধ্যমে নাকি নিজের ফেস আইডি ব্যবহার করে লগইন করবেন? যেহেতু আপনার আধারে মোবাইল নম্বর দেওয়া নেই, সেই ক্ষেত্রে আপনাকে ফেস আইডি ব্যবহার করে লগইন করতে হবে। তারপর হোম পেজে সার্ভিসেস ট্যাবে গিয়ে আপনাকে মোবাইল নম্বর আপডেট করতে হবে। এরপর ৭৫ টাকা চার্জ দিতে আপনি সেখানে নিজের ফোন নম্বর বদল করে নিতে পারবেন খুব সহজেই।

৩০ দিনের মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক হয়ে যাবে। আর আপডেটের পর আপনার নতুন ফোন নম্বরে একটি মেসেজ যাবে। ব্যাস, এর পর আপনি আপনার আধার কার্ডের ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় সব কাজই করতে পারবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks