April 12, 2026
81ba318463039d3ec54f97159c9119311776016756017507_original.jpg
Spread the love


মুম্বই: আইপিএলের IPL2026) ‘সুপার সানডে’-তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians vs Royal Challengers Bengaluru)। দুই দলে ভারতীয় ক্রিকেটের বর্তমান প্রজন্মের দুই মহাতারকা রয়েছেন। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচে নজরে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার ( Rohit Sharma) দিকে। কিন্তু রাতটা দুই তারকার জন্যই শেষ হল চোট, আঘাত এবং একরাশ সংশয়ে।  

প্রথম ইনিংসে ব্যাট করতে নামার পর দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংই করলেন না বিরাট কোহলি। অপরদিকে, রোহিত শর্মাও ওপেন করতে নেমে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন। তিনি পরে আর ব্যাট করতেও নামেননি। বিরাট কোহলি এদিন প্রথমে ব্যাট করতে নামেন। তিনি বেশ ভালই ব্যাটিং করেন। ৩৮ বলে অর্ধশতরানের ইনিংস খেলেন। তারপরে বিরাট আর ফিল্ডিংয়ে নামেননি। তবে কোহলিকে সাব আউট করা হয়নি। টিম ডেভিডকে বরং সাব আউট করে ‘ইমপ্যাক্ট সাব’ হিসাবে রাশিক সালামকে দলে নেওয়া হয়। 

কিন্তু এদিন না খেললেও পরিবর্ত হিসাবে মাঠে নামেন জেকব বেথেল। খানিকটা সময় পর ধারাভাষ্যকাররা জানান কোহলির পরিবর্তেই বেথেল ফিল্ডিং করতে নেমেছেন। কোহলির গোড়ালিতে চোট লেগেছে বলে জানানো হয়। অপরদিকে, রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত। তবে ‘হিটম্যান’ ষষ্ঠ ওভারেই ‘রিটায়ার্ড হার্ট’ হন। রোহিতের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে বলে শোনা যায়। সেই কারণেই তিনি বাধ্য হয়ে মাঠ ছাড়েন। তাঁর পরিবর্তে সূর্যকুমার যাদব ব্যাটিংয়ে নামেন। দল চাপে পড়ে পাঁচ উইকেট হারিয়ে ফেললেও রোহিত মাঠে নামেননি। এর থেকে বোঝা যায় রোহিতের চোটটা বেশ গুরুতরই।            

প্রথমে ব্যাট করে বিশাল ২৪০ রান তুলল আরসিবি, সৌজন্যে দলের টপ অর্ডারের অনবদ্য ব্য়াটিং এবং টিম ডেভিডের ভাল ফিনিশিং। পল্টদের বিরুদ্ধে এদিন ফিল সল্ট, বিরাট কোহলি এবং রজত পাতিদার তিনজনেই অর্ধশতরান হাঁকান। আর শেষবেলায় ১৬ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে ফিনিশিং টাচ দেন টিম ডেভিড। মুম্বইয়ের হয়ে শার্দুল ঠাকুর, মিচেল স্যান্টনার, হার্দিক পাণ্ড্য ও ট্রেন্ট বোল্ট একটি করে উইকেট নেন। তবে এই ম্যাচেও কম রান দিলেও কোনও উইকেট পেলেন না তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। টপ অর্ডারের দুরন্ত ব্যাটিং এবং বোলিংয়ে দলগত এই প্রচেষ্টায় কিন্তু আরসিবিকে আজ জয় এনে দিল। শারফেন রাদারফোর্ড মুম্বইয়ের হয়ে অপরাজিত ৭১ রান করেও দলকে জেতাতে পারলেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks