February 22, 2026
498e93d05691bfaf065400e2d8ec4d9a1764241769793206_original.jpg
Spread the love

টাটা আইপিএলের নিলাম পর্ব আয়োজিত হতে চলেছে আগামী ডিসেম্বরে। গত কয়েক মরশুমে দাপট দেখানো এই কয়েকজন প্লেয়ারকে হয়ত নিলাম থেকে নেবে না কোনও দলই।

এক মরশুমে আইপিএলে পার্পল ক্যাপও জিতেছিলেন। চেন্নাইয়ের জার্সিতে খেতাবও জিতেছেন। জাতীয় দলের অংশও ছিলেন। কিন্তু ৩৭ পেরনো মোহিত শর্মাকে আগামী আইপিএলে হয়ত আর দেখা যাবে না। ১২০ ম্য়াচে ১৩৪ উইকেট ঝুলিতে পুরে নেওয়া মোহিতকে হয়ত কোনও দলই নিতে আগ্রহ দেখাবে না।

করণ শর্মা ৩৮ পেরিয়েছেন। শেষ মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছিলেন। ৬ ম্য়াচে ৭ উইকেটও নিয়েছিলেন। কিন্তু গত কয়েক মরশুমে খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি। তাই আসন্ন নিলামে করণ শর্মাকে কোনও দল নাও নিতে পারে।

ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলি ৩৮ পেরিয়েছেন। গত মরশুমে কেকেআরের জার্সিতে ৬ ম্য়াচ খেলে ৬ উইকেট নিলেও মাত্র ৫ রান করেছিলেন। তাঁর নিলাম থেকে দল পাওয়া সত্যিই কঠিন।

একসময়ে আইপিএলের সবচেয়ে বড় তারকা ছিলেন। গ্লেন ম্য়াক্সওয়েল টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অনেক বড় নাম। গত মরশুমে পাঞ্জাবের জার্সিতে ৭ ম্য়াচে ৪৮ রান করেছিলেন। গত ২-৩টে মরশুমে খুব একটা ইমপ্যাক্ট ফেলতে পারেননি। তাঁকেও হয়ত কোনও দল নেবে না নিলাম থেকে।

চেন্নাই সুপার কিংসের ও হায়দরাবাদের জার্সিতে গত কয়েক মরশুমে খেলেছেন। কেকেআরের হয়েও খেলেছেন। কিন্তু রাহুল ত্রিপাঠি কোনওভাবেই কখনও প্রভাব ফেলতে পারেনি নিজের। গত মরশুমে ৫ ম্য়াচে মাত্র ৫৫ রান করেছিলেন।

চেন্নাই সুপার কিংসের জার্সিতে শেষ মরশুমে খেলেছিলেন বিজয় শঙ্কর। ৩৪ বছরের ক্রিকেটার ৬ ম্য়াচে শেষ মরশুমে ১১৮ রান করেছিলেন। কোনও উইকেট পাননি। কেরিয়ারে সিএসকে, সানরাইজার্স, দিল্লি ক্যাপিটালস ও গুজরাত টাইটান্সের জার্সিতে খেলেছেন। কিন্তু আগামী মরশুমে বিজয়কে হয়ত দেখা যাবে না।

প্রাক্তন প্রোটিয়া ক্যাপ্টেন ও প্রাক্তন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি শেষ মরশুমে দিল্লির হয়ে খেলেছিলেন। ৪১ পেরনো ফাফকে আর হয়ত নতুন মরশুমে আর খেলতে দেখা যাবে না।

Published at : 27 Nov 2025 04:43 PM (IST)

আরও জানুন আইপিএল

আরও দেখুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks