April 8, 2026
6fb94519301f2e3ae2a998c2be67aa4e1775588964673170_original.jpg
Spread the love


জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে রাশির ভাগ্য নির্ধারিত হয়। প্রতি মাসে গ্রহের অবস্থান পরিবর্তিত হয়। চলুন মাসিক রাশিফলে জেনে নেওয়া যাক, কর্কট রাশির জন্য এপ্রিল মাস কেমন যাবে। মাসিক রাশিফলে জেনে নেওয়া যাক এপ্রিল মাসটি আপনার কর্মজীবন, ব্যবসা, অর্থ, স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনে কীভাবে কাটবে। এছাড়াও, কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও জেনে রাখা দরকার যেগুলোর ব্যাপারে আপনার সচেতন থাকা প্রয়োজন। Cancer Horoscope Luck of Karkat Rashi For April 2026

এপ্রিল মাস কেমন কাটবে কর্কট রাশির ?

এপ্রিল মাসে খুব উৎসাহ থাকবে কর্কট রাশির জাতকদের মধ্যে। কিন্তু, সেই উৎসাহে ভেসে যাওয়া থেকে বিরত থাকা উচিত তাদের। মাসের শুরুটা এই রাশির জন্য বেশ ভাল প্রমাণিত হবে এবং আপনার বেশিরভাগ কাজ সময়ে শেষ হয়ে যাবে। কিন্তু এই সময়ে আপনাকে অতিরিক্ত উৎসাহ ও অতিরিক্ত আত্মবিশ্বাস ত্যাগ করতে হবে, অন্যথা আপনার সাফল্য ও লাভের হার কমে যেতে পারে। Astrology

যেসব ছাত্র-ছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন বলে প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য এপ্রিল মাসের প্রথমের দিকটা শুভ বলে প্রমাণিত হবে। এই সময়ে তারা তাদের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার পূর্ণ ফল লাভ করবে। কর্কট রাশির জাতক-জাতিকারা এপ্রিল মাসে পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আপনার স্বাস্থ্য এবং সম্পর্কের বিষয়ে অসতর্কতা ছাড়তে হবে।

এই সময়ে মানুষের সঙ্গে ঠাট্টা করার সময় পুরোপুরি খেয়াল রাখবেন যেন ভুলবশত কেউ উপহাসের পাত্র না হয়ে যান। অন্যথা আপনার ঘনিষ্ঠ সম্পর্কে ফাটল ধরতে পারে। এপ্রিল মাসে কর্কট রাশির জাতক-জাতিকাদের বিপরীত লিঙ্গের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

মাসের মাঝামাঝি সময়ে আপনি কোনও প্রভাবশালী বা ঊর্ধ্বতন ব্যক্তির আশীর্বাদ লাভ করবেন এবং তাঁর সমর্থনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন। মাসের দ্বিতীয়ার্ধে আপনার মর্যাদা ও প্রতিপত্তি বাড়তে পারে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks