April 4, 2026
3cd4d67a02af7273d8e695cc0ec4bdb317753118459191373_original.jpg
Spread the love


কলকাতা : ব্যাঙ্ক বন্ধ থাকলে একাধিক কাজে প্রবল সমস্যা হয়। ফলে, ব্যাঙ্কের কবে কবে ছুটি থাকে বা কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকে সেটা জেনে রাখা সবার আগে দরকার। আবার ব্যাঙ্ক কর্মীরা এই সময়ে হিসাব করতে পারেন যে এই একটা বা দুটো দিন যদি ছুটি নেওয়া যায় তাহলে একটা লম্বা ছুটি নিতে পারবেন তাঁরা।

এপ্রিলের পর পর দুটো সপ্তাহে এমন সব ছুটি রয়েছে যেখানে একটা দিন বা দুটো দিন যদি ছুটি নেন ব্যাঙ্ক কর্মীরা, তাহলে লম্বা ছুটি নিতে পারবেন তাঁরা। আবার এই দিনগুলোয় ব্যাঙ্কে কর্মী কম থাকলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরাও। আর সেই কারণে তাঁদেরও আগে থেকে জেনে রাখা প্রয়োজন কোন কোন দিনে এমন কারণে সমস্যায় পড়তে পারেন তাঁরা।

এপ্রিলের প্রথম ছুটি হল ১ তারিখ। যেদিন ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারণে ছুটি থাকে। ৩১ মার্চ অর্থ বছরের শেষ দিন। আর তার পরের দিন সাধারণত ব্যাঙ্ক বন্ধ থাকে। এই বছর এপ্রিলের ৩ তারিখ পড়েছে গুড ফ্রাইডে। আর তারপর আবার রবিবার ছুটি ব্যাঙ্ক। অর্থাৎ, প্রথম সপ্তাহে ব্যাঙ্ক খোলা থাকবে ২ এপ্রিল বৃহস্পতিবার ও ৪ এপ্রিল শনিবার।

এবার এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে টানা ছুটি। ১১ এপ্রিল দ্বিতীয় শনিবার, সেই কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১২ এপ্রিল রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। পরের দিন, অর্থাৎ, ১৩ এপ্রিল সোমবার কিন্তু ব্যাঙ্ক খোলা। তারপর ১৪ এপ্রিল ডক্টর বি. আর. আম্বেদকরের জন্মদিনের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। আবার তার পরের দিন অর্থাৎ, ১৫ এপ্রিল বুধবার বাংলা নববর্ষের কারণে ব্যাঙ্ক বন্ধ। 

অর্থাৎ, এই সময় শুধুমাত্র ১৩ এপ্রিল অর্থাৎ সোমবার খোলা থাকবে ব্যাঙ্ক। এর পর আবার ব্যাঙ্ক খুলবে ১৬ এপ্রিল বৃহস্পতিবার। এ ছাড়াও এই মাসে ২০ তারিখ, সোমবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে অক্ষয় তৃতীয়ার কারণে। এ ছাড়াও ২৫ এপ্রিল চতুর্থ শনিবার হওয়ায় এই দিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আসলে আমাদের দেশের যে কোনও ব্যাঙ্কই রবিবার ছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে। এ ছাড়াও কিছু ক্ষেত্রে কিছু কিছু উৎসব অনুযায়ী, কিছু কিছু রাজ্যে ছুটি থাকে। যেমন ১৫ এপ্রিল বাংলা নববর্ষ হওয়ায় ওই দিন পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে। একই ভাবে ওই দিন বিহু ও হিমাচল দিবসের ছুটিও রয়েছে। ফলে, বিশেষ কয়েকটা রাজ্য ছাড়া বাকি দেশে কিন্তু ওই দিন ব্যাঙ্ক খোলা থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks