February 23, 2026
8342c9c793a4de5b2dcb147079820cc0176382807607350_original.jpg
Spread the love

৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ। সেই সিরিজেও শুভমন গিলের খেলা নিয়ে ঘোরতর অনিশ্চয়তা।

ঘাড়ের চোটের জন্য ইডেন টেস্টের মাঝপথ থেকে ছিটকে গিয়েছিলেন শুভমন। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও খেলছেন না শুভমন। তাঁর ঘাড়ের ব্যথা এখনও কমেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁকে খেলিয়ে বিপদ ডেকে আনতে চাইছেন না নির্বাচকেরা।

ওয়ান ডে সিরিজে ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের আগে ঋষভ পন্থ। গুয়াহাটি টেস্টেও তিনিই দলকে নেতৃত্ব দিচ্ছেন।

টেস্টে টি-২০ ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব করলেও ওয়ান ডে ফর্ম্যাটে কখনও নেতৃত্ব দেননি পন্থ। ২০২৪ সালের অগাস্টের পর তাঁকে ওয়ান ডে খেলতেও দেখা যায়নি ভারতের জার্সিতে।

শুভমন না পারলে ওয়ান ডে সিরিজের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন কে এল রাহুলও। ৩৩ বছরের অভিজ্ঞ ক্রিকেটারের হাতেও দেওয়া হতে পারে ব্যাটন।

ভারতকে এখনও পর্যন্ত ১২টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রাহুল। তার মধ্যে ৯টি ম্যাচ জিতেছে ভারত। আকর্ষণীয় রেকর্ড।

তবে কোনও কোনও মহল থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছে রোহিত শর্মার নামও।

ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে খেলবেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক রোহিতকে কি ফের দায়িত্ব দেওয়া হবে?

ভারতীয় ক্রিকেট মহলের কেউ কেউ আবার কিংগ কোহলিকে দায়িত্ব দেওয়ার কথাও বলছেন। কোহলিও রোহিতের মতোই ওয়ান ডে সিরিজের দলে ফিরছেন।

তবে কোহলি নিজে নেতৃত্ব দিতে রাজি হবেন কি না, সেটাও প্রশ্ন। শোনা যাচ্ছে, কাল, রবিবার দল ঘোষণা করতে পারেন নির্বাচকেরা। ছবি - IANS

তবে কোহলি নিজে নেতৃত্ব দিতে রাজি হবেন কি না, সেটাও প্রশ্ন। শোনা যাচ্ছে, কাল, রবিবার দল ঘোষণা করতে পারেন নির্বাচকেরা। ছবি – IANS

Published at : 22 Nov 2025 09:56 PM (IST)

আরও জানুন ক্রিকেট

আরও দেখুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks