April 3, 2026
3d50909dc77b8bfc7f67dc8bf97a8ce41775234538338394_original.jpg
Spread the love


 Donald Trump Mocked Macron : ইরান যুদ্ধে (Iran War) পাশে দাঁড়াচ্ছে না ন্য়াটো দেশগুলি (NATO)। বার-বার বলা সত্ত্বেও তেহরানের যুদ্ধের (US Iran War) আগুনে ঝাঁপাতে চাইছে না কেউ। অবশেষে বন্ধু দেশগুলি পাশে না দাঁড়ানোয় এক-এক করে রাষ্ট্রপ্রধানদের ব্যঙ্গ করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) । এবার সহবতের সব সীমা অতিক্রম করে গেলেন তিনি। হোয়াইট হাউসের নিশানায় পড়লেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্য়াক্রোঁ (Emmanuel Macron)।

ঠিক কী বলেছেন ডোনাল্ড ট্রাম্প
হোয়াইট হাউসের প্রকাশিত এক ভিডিয়োতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ”আমি ফ্রান্সের ম্যাক্রোঁকে ফোন করি। ওর স্ত্রী ওর সঙ্গে খুবই বাজে ব্যবহার করে। এখনও পুরনো ঘুষির আঘাত থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি উনি।” ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দুপুরের খাবারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দুই রাষ্ট্রপ্রধান। পুরনো সেই ভিডিয়োই এখন হোয়াইট হাউসের হ্য়ান্ডেলে আপলোড করা হয়েছে। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিয়োর অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়।

ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে
আসলে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল ফান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর একটি ভিডিয়ো। যেখানে প্লেন থেকে নামের আগে স্ত্রীর ঘুষি খেতে দেখা যায় তাঁকে। নীচ থেকে ক্যামেরাম্য়ানদের হাতে ধরা পডে় সেই ছবি। পরে যা ভাইরাল হয়ে যায়। ২০২৫ সালের ওই ভিডিয়োতে দেখা যায়, স্ত্রী ব্রিগেড ম্য়াক্রোঁরে মুখে ধাক্কা দিচ্ছেন।

এই নিয়ে কী বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট
যদিও ওই ভিডিয়োর বিষয়ে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ভিয়েটনাম সফরের সময়কার ওই ফুটেজের বিষয়ে তিনি বলেন, এই বিষয়টি মিস ইনফরমেশন ক্য়াম্পেনের একটি অংশ।  

কেন হোয়াইট হাউস এখন সেই ভিডিয়ো প্রকাশ্য়ে আনল
আসলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্সের সাহায্য় চেয়েছিল আমেরিকা। বন্ধু দেশ ন্য়াটোর সদস্য হিসাবেই এই সাহায্য় চাওয়া হয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে। যদিও ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ”আমি ব্যক্তিগতভাবে ফরাসী মিলিটারির সাহায্য চেয়েছিলাম। তবে ওরা জানিয়েছে- এখনই ইরান যুদ্ধে ঢুকতে রাজি নয় তারা। আমরা ওদের ছাড়াই যুদ্ধ জিতব। তবে আমার বলার ছিল ,তাই বলেছি। ইতিমধ্যেই ইরানের অনেক জায়গায় সাফল্য পেয়েছে আমেরিকার সেনাবাহিনী।”

ইরানের সঙ্গে সান্তি আলোচনায় বসতে ১৫ দফা শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতিমধ্যেই সেই বার্তা তেহরানের কাছে পৌঁছে গেছে। ট্রাম্প বলেছেন, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্য়ে এই যুদ্ধ থেমে যাবে। যদিও এই বিষয়ে ইরান জানিয়েছে, এই যুদ্ধ থামতে কমপক্ষে ৬ মাস লাগবে।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks