Iran Threatens To Hit Microsoft Apple : মার্কিন সেনার বিরুদ্ধে আগেই হুমকি দিয়েছিল ইরান (Iran Us War)। এবার আমেরিকা ইরানে হামলা করার আগেই মার্কিন বড় টেক কোম্পানিগুলিকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার দিল তেহরান। ইরানের সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, মাইক্রোসফট (Microsoft), অ্যাপল (Apple), অ্য়ালফাবেটের (Alphabet) মতো টেক জায়ান্টদের (Tech Company) নিশানা করবে তারা।
কেন ইরানের নিশানায় টেক কোম্পানিগুলি
ইরান রেভেলিউশনারি গার্ড কর্পসের তরফে বলা হয়েছে, আমেরিকার আইসিটি ও এআই কোম্পানিগুলি ইরানের ওপর সন্ত্রাসবাদী হামলার নকশা তৈরি করছে। ওরা যেন মনে রাখে, ইরানে যেকোনও ধরনের সন্ত্রাসবাদী হামলা হলেই ওই কোম্পানিগুলির অফিসকে নিশানা করা হবে। প্রেস টিভিকে এই কথা বলেছে ইরানের সেনাবাহিনী।
কর্মী ও স্থানীয়রা সরে যান..
মার্কিন টেক কোম্পানিগুলিকে হুমকির পাশাপাশি হামালার সময়ও বলে দিয়েছে ইরানের বাহিনী। তারা জানিয়েছে, তেহরানের সময় ১ এপ্রিলের রাতেই এই হামলা চালানো হবে। তাই ওই অফিস ও চত্বরে থাকা বাসিন্দারা যেন সরে যায়। অফিস চত্বরের ১ কিলোমিটার চৌহদ্দির জায়গা থেকে সরে যেতে বলা হয়েছে সবাইকে। অতীতেও এই ধরনের হুমকি দিয়েছিল ইরানের সেনা। তবে সেই অনুযায়ী বাস্তবে কোনও হামলা করা হয়নি।
ইরানকে পাল্টা আমেরিকার হুমকি
যদিও ইরানের ওপর চাপ বৃদ্ধি করে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করেন মার্কিন যুক্তরাষ্টের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফ ড্য়ান কেইন। তারা বলেন, ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনেই এই যুদ্ধ শেষ হবে। আগামী দিনে এই সংঘাত অপ্রত্যাশিত দিন দেখাবে। যুদ্ধ শেষ করার জন্য আলোচনা চলছে, যা ক্রমশ জোরদার হচ্ছে। তবে ট্রাম্পের শর্ত মেনেই এই যুদ্ধের শেষ হবে।
