সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ২৫ কোটি টাকার প্রতারণা হয়েছে!
আইপিএলে যেদিন ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে মাঠে নামল কেকেআর, সেদিনই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ঝড় উঠল। নির্বাচনী আবহে কেকেআরের সঙ্গে আর্থিক প্রতারণা কে বা কারা করল, তা জানতে কৌতূহলী হয়ে পড়লেন সকলে।
প্রকৃত সত্যটা জানা গেল পরে। সোশ্যাল মিডিয়ায় কেকেআরের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে কাঠগড়ায় তোলা হল অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে। যাঁকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় মিনি নিলাম থেকে কিনেছে কেকেআর।
যদিও অস্ট্রেলীয় অলরাউন্ডারের ব্যর্থতা বারবার শিরোনামে উঠে আসছে। ক্যামেরন গ্রিনকে নিয়ে ট্রোল করা চলছে। আন্দ্রে রাসেল অবসর নেওয়ার পরে, একজন ফাস্টবোলিং অলরাউন্ডারের খোঁজে কেকেআর ক্যামেরন গ্রিনকে দলে নেয়। ২৫ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে। তবে পরিসংখ্যান বলছে, কলকাতা দলের প্রত্যাশাপূরণে ব্যর্থ গ্রিন।
আইপিএলে এখনও পর্যন্ত বোলিং করেননি গ্রিন। তিনি এখনও বোলিং করার মতো জায়গায় নেই, বলা হচ্ছে নাইট শিবির থেকে। এও শোনা যাচ্ছে যে, বোলার হিসাবে গ্রিনকে এখনই ব্যবহার করা যাবে না, ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন ফতোয়ায় কেকেআর শিবিরও ক্ষুব্ধ। গ্রিনকে খেলানো হচ্ছে শুধু ব্যাটার হিসাবে।
আর সেখানেও ব্যর্থ হচ্ছেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। সোমবার ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম পঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ বৃষ্টিতে পণ্ড হল। কলকাতা নাইট রাইডার্স টস জিতে প্রথমে ব্যাট করতে নামে। ইনিংসের দ্বিতীয় ওভারে জেভিয়ার বার্টলেট ২৫ কোটির ক্যামেরন গ্রিনকে আউট করেন। গ্রিন প্রথম বলে বাউন্ডারি মারেন, কিন্তু পরের বলেই আউট হয়ে যান। তিনি ২ বলে ৪ রান করেন। গ্রিন এখন পর্যন্ত IPL 2026 টুর্নামেন্টে তিনটি ইনিংসে মাত্র ২৪ রান করেছেন।
KKR-এর সঙ্গে ২৫ কোটির প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ক্যামেরন গ্রিনকে একজন ব্যাটসম্যান হিসেবে দেখা IPL-এর সবচেয়ে বড় প্রতারণা। আবার একজন বলেছেন, গ্রিন খুবই খারাপ খেলছেন এবং তিনি বোলিংও করেন না। কত দিন দল তাঁকে বয়ে নিয়ে যাবে। আরেক ভক্ত লিখেছেন, ২ বলে ৪ রান করার জন্য ২৫ কোটি, প্রতারক ক্যামেরন আবার আউট। এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে। কেকেআরের একাদশেই না গ্রিনের জায়গা নিয়ে প্রশ্ন উঠে যায়!
Cameron Green has been horrible… And he doesn’t even bowl. How long will the team carry him??
— Snigdha (@LeoSnigdha) April 6, 2026
Cameron Green as batsmen biggest fraud in @IPL
— Loki (@Loki_cherukur1) April 6, 2026
Most Expensive Player Saar
😂😂😂Fraud Cameron Green strikes again
4(2) ke liya itna paisa?KKR ne sabse mehnga overseas benchwarmer khareed liya bhai 🔥😭
Na Batting karta hai, or bowling tw bhai sb jan ke karvatay he nahi 😭#IPL2026
— Azam-K (@MusafirNagri) April 6, 2026
25.20cr ka chuna laga diya Cameron Green ne.
#KKRvsPBKS pic.twitter.com/WzamtcLXtr— भस्मासुर (@_Bhasmasura) April 6, 2026
KKR invested heavily in Cameron Green… but where’s the impact? 👀
Not bowling.
Not delivering with the bat.
For someone expected to be a game-changer, this is a big concern — and it’s costing KKR. #IPL— Hashir Younas (@Hashir_111) April 6, 2026
