কলকাতা : আগে থেকে জানাই ছিল। অবশেষে ২০২৬ সালের ১ এপ্রিল কার্যকর ছিল ২০২৫ সালের আয়কর আইন (Income Tax)। নতুন এই কর কাঠামো (Income Tax Structure) আগের থেকে অনেক বেশি সহজ, অনেক বেশি সুস্পষ্ট ও যাঁরা এই কর কাঠামো সম্পর্কে পড়বেন, তাঁদের জন্যও এই নতুন কর কাঠামো অনেক বেশি সহজ।
ভারতের আয়কর দফতর (Income Tax Department) এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি জারি করেছে। আর তা সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্টও করেছে। সেই পোস্টে লেখা হয়েছে, নতুন নিয়ম ও নতুন ফর্মগুলো আগের থেকে আরও সরল হয়েছে। এ ছাড়াও তারা লিখেছে, ২০২৬ সালের ১ এপ্রিল প্রত্যক্ষ করের ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই পদক্ষেপ ‘বিকশিত ভারত’- এর দিকে বেশ গুরুত্বপূর্ণ।
💠 From 1 April 2026, the Income-tax Act, 2025 comes into force, ushering in a simpler, clearer and more reader-friendly direct tax framework.
💠 With new Rules and simplified Forms already notified, today marks a new chapter in India’ direct tax administration and an important step towards Viksit Bharat
Details in the press release.
#IncomeTaxAct2025
#SaralKanoonSashaktBharat@nsitharamanoffc @officeofPCM @FinMinIndia @PIB_India… pic.twitter.com/19FK9SNESm
— Income Tax India (@IncomeTaxIndia) April 1, 2026
আয়কর দফতর (Income Tax Department) থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এদিন জানানো হয় ২০২৫ সালের আয়কর আইন (Income Tax) ভারতের প্রত্যক্ষ কর (Direct Tax) ব্যবস্থার একটি যুগান্তকারী সংস্কার। আর এই সংস্কার ভারতের আয়কর আইন (Income Tax) আরও সহজ ও আধুনিক করেছে। বরং, এটা আধুনিক করার চেষ্টা।
নতুন এই আইন প্রায় ৬০ বছরের বেশি পুরোনো ১৯৬১ সালের আয়কর আইনকে প্রতিস্থাপন করেছে। সহজ সরল কর কাঠামো, ও আইনের সহজ ভাষা এই আইনকে আরও সহজ করে তুলেছে। যদিও আইনের মূল কর কাঠামোয় কোনও বদল নিয়ে আসা হয়নি।
উল্লেখ্য, এই বিলটি ২০২৫ সালের ১২ অগস্ট সংসদে পাস হয়। ২০২১ সালের ২১ অগস্ট ভারতের রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এই বিলটি। তারপরই কার্যকর হয় ২০২৫ সালের এই আয়কর আইন। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস নতুন এই আয়কর আইন জারি করে। এর মাধ্যমে নতুন আইনের বিধানগুলো কার্যকর করা হয়।
