March 13, 2026
b40bc676d9324384f25b3f856d206aff17668318222421303_original.jpg
Spread the love


মুম্বই: আগামী বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। প্রথমে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও পরে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে। নিঃসন্দেহে ওয়ান ডে সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে বিরাট কোহলি ও রোহিত শর্মার দলে আসা। টি টোয়েন্টি ফর্ম্যাটে না খেললেও ওয়ান ফর্ম্যাটের সিরিজে দুই তারকাকে দেখতে পাওয়া যাবে।

ঘরোয়া ক্রিকেটে ১৫ বছর পর বিজয় হাজারে টুর্নামেন্টে খেলতে নেমেছেন বিরাট। প্রথম ম্যাচে শতরান ও দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলে ফেলেছেন। আরও একটি ম্যাচে খেলবেন কিং কোহলি। সেখানেও বড় ইনিংস খেলার আশাতেই নামবেন। এক নজরে দেখা যাক কিউয়িদের বিরুদ্ধে কেমন রেকর্ড বিরাটের ওয়ান ডে ফর্ম্য়াটে—-

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ৩৩টি ইনিংস খেলেছেন বিরাট কোহলি। মোট ১৬৫৭ রান করেছেন কিং কোহলি। শতরান হাঁকিয়েছেন মোট ৬টি ও অর্ধশতরান হাঁকিয়েছেন মোট ৯টি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks