April 8, 2026
a28a60cbebc81ede59a158c34f9edc86177550112191950_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: তিনি নিজে মাঠে নেমে বহু চেষ্টা করেছিলেন । কখনও কিউরেটরের সঙ্গে আলোচনা, মাঠকর্মীদের নির্দেশ দেওয়া, কখনও আম্পায়ারদের সঙ্গে কথোপকথন । তবে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচ বাঁচাতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায় । বৃষ্টি থেমে গেলেও, মাঠ ভিজে থাকার দরুণ ভেস্তে গেল কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ । দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল । আইপিএলে প্রথম পয়েন্ট পেল কেকেআর ।

সৌরভ গঙ্গোপাধ্যায় কিছুটা বিমর্ষ । সোমবার রাতে ইডেনে দাঁড়িয়ে বলছিলেন, ‘আর মিনিট পনেরো সময় হাতে পেলে ম্যাচটা হয়ে যেত ।’ কেকেআর বৃষ্টির আশঙ্কা আছে জেনেও টস জিতে ফিল্ডিং না নিয়ে ব্যাটিং নেওয়ায় অবাক সৌরভও । বলছিলেন, ‘জানি না কেন ওরা ব্যাটিং নিল ।’ 

সোমবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে স্পিন বিভাগের দুই মহারথী – বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনকে খেলাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স । ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে টসের পরই নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে জানিয়ে দেন যে, বাধ্য হয়েই দলে দুটি পরিবর্তন করা হয়েছে । আগের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন বরুণ । সেই কারণে তাঁকে দলে রাখা হয়নি । রাহানে জানান, নারাইন অসুস্থ । সেই কারণে খেলছেন না । দুই স্পিনার না খেলায় একমাত্র স্পিনার হিসাবে কেকেআর দলে রেখেছিল অনুকূল রায়কে । নারাইনের পরিবর্ত হিসাবে রোভম্যান পাওয়েলকে এবং বরুণের পরিবর্তে নভদীপ সাইনিকে খেলানো হয় । 

সাত বছর পর এই প্রথমবার এমন কোনও ম্যাচ হল যেখানে বরুণ ও নারাইন খেললেন না । ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুজনের কেউই খেলেননি । সেই ম্য়াচে সাত উইকেটে পরাজয় হজম করতে হয়েছিল কেকেআরকে । সোমবারের ম্য়াচ অবশ্য বৃষ্টিতে পরিত্যক্ত হল । ফলাফল হয়নি । তবে কোনও কোনও মহলের ধারণা, ফিট নন বলে নয়, বরুণকে ফর্মের কারণে দলে রাখা হয়নি ।

 

সৌরভকে এ নিয়ে প্রশ্ন করা হলে বললেন, ‘বরুণ রহস্য স্পিনার ছিল । তবে ওকে এখন ব্যাটসম্যানেরা বুঝে গিয়েছে । ওর বল পড়ে ফেলছে ব্যাটাররা ।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks