March 12, 2026
520493c5b65eae554b0ee6487e3c7dcf1772419242040485_original.jpg
Spread the love


Khomeini Death: আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। এই ঘটনার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মার্কিন কনস্যুলেট, দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেছেন প্রচুর মানুষ। ইরাকের বাগদাদেও পড়েছে খামেনেইয়ের মৃত্যুর প্রভাব। বিক্ষোভকারীরা সুরক্ষিত গ্রিন জোনে ঢুকে পড়ার চেষ্টা করেছিল। প্রসঙ্গত উল্লেখ্য, এই সুরক্ষিত গ্রিন জোনেই রয়েছে আমেরিকান দূতাবাস। তবে নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দিতে সক্ষম হয়েছেন। সংবাদসংস্থা এএফপি- র প্রতিবেদন অনুসারে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন যাঁরা, তাঁদের অনেকের হাতেই দেখা গিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর পতাকা। নিরাপত্তারক্ষীরা যখন কাঁদানের গ্যাসের সাহায্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছিলেন, তখন নিরাপত্তাবাহিনীর উপরে বিক্ষোভকারীদের দিক থেকে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দক্ষিণ ইরাকের বিভিন্ন প্রদেশেও খামেনেইয়ের মৃত্যুর পর প্রতিবাদ-বিক্ষোভে শামিল হতে দেখা গিয়েছে অনেক মানুষকেই। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks