April 11, 2026
ee3b969803cc8337ad512a45c8e5c4d7177589591082553_original.jpg
Spread the love


বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের অবস্থান ও রাশিচক্রে তাদের পরিবর্তন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। গ্রহের অবস্থান শুভ হলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে, আর অশুভ অবস্থান নানা বাধা ও সমস্যার সৃষ্টি করে। এই প্রেক্ষিতে ২০২৬ সালের ১৩ এপ্রিল অর্থাৎ পরশু একটি গুরুত্বপূর্ণ এবং অশুভ গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে, যাকে বলা হয় গ্রহণ যোগ

 কী এই গ্রহণ যোগ?

জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, ওইদিন চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যেখানে রাহু আগে থেকেই অবস্থান করছে। চন্দ্র ও রাহুর এই সংযোগেই তৈরি হবে গ্রহণ যোগ, যা সাধারণত অশুভ বলে মনে করা হয়। এই যোগ মানসিক অস্থিরতা, বিভ্রান্তি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। 

কোন ৩ রাশিকে সবচেয়ে সতর্ক থাকতে হবে?

 কর্কট (Cancer)

কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র। তাই চন্দ্র-রাহুর এই সংযোগ আপনার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। মানসিক চাপ ও অস্থিরতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। আর্থিক বিষয়ে ঝুঁকি নেওয়া ঠিক নয়। ছোট বিষয় নিয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হলে সমস্যা বাড়তে পারে  পরামর্শ: এই সময় ধৈর্য ধরে চলুন এবং নতুন বিনিয়োগ এড়িয়ে চলুন।

কন্যা (Virgo)

এই সময়টি কন্যা রাশির জন্য ধৈর্যের পরীক্ষা হতে পারে। আত্মবিশ্বাস কমে যেতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হতে পারে। পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে। নতুন কাজ বা বড় সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ।
 পরামর্শ: নতুন প্রকল্প বা বড় পরিবর্তন কিছুদিনের জন্য স্থগিত রাখুন এবং কথাবার্তায় সংযম রাখুন।

 মীন (Pisces)

মীন রাশির ক্ষেত্রে এই গ্রহণ যোগ ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে। দাম্পত্য বা সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হতে পারে। পরিবারের সঙ্গে মতবিরোধ হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের উপর অতিরিক্ত ভরসা ক্ষতিকর হতে পারে। গুরুত্বপূর্ণ নথিতে ভুল হওয়ার সম্ভাবনা।  পরামর্শ: ধৈর্য ধরে সম্পর্ক সামলান এবং যেকোনো কাগজে সই করার আগে ভালোভাবে যাচাই করুন।

১৩ এপ্রিলের চন্দ্র-রাহু গ্রহণ যোগ কিছু রাশির জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তবে সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং সতর্কতা বজায় রাখলে এই সময়টাও সামলে ওঠা সম্ভব।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks