February 22, 2026
2e49285fc6be8a7d2a7ed5902be7cdd01763648948317206_original.jpg
Spread the love



গুয়াহাটি: প্রথম টেস্টে ব্যাট করতে নেমেই ঘাড়ে ব্যথা অনুভব করেছিলেন। এরপর আর ফিরতে পারেননি মাঠে। ছিটকে গিয়েছিলেন কলকাতা টেস্ট থেকে। এবার গুয়াহাটি টেস্ট থেকেও ছিটকে যাওয়ার পথে শুভমন গিল। সংবাদ সংস্থা PTI-এর খবর অনুযায়ী গিল বৃহস্পতিবারের অনুশীলন মিস করেছেন। তবে আগামীকাল শুক্রবার ২১ নভেম্বর ফিটনেস টেস্ট দেবেন গিল। তবে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক মনে করেন গিল দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে আরও কিছু সময় লাগবে তাঁর পুরোপুরি সেরে উঠতে। তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না টিম ম্যানেজমেন্ট। দলে গিলের সঠিক বিকল্পও তৈরি বলেই মনে করেন কোটাক।

গুয়াহাটিতে সাংবাদিক বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ জানিয়েছেন, ”গিল দ্রুত সেরে উঠছেন। তবে শুক্রবার সকালে ফিটনেস টেস্টের পর বাকি সব দেখা যাবে। যদিও ও পুরো সেরে ওঠেও, আমরা নিশ্চিত হতে চাই যাতে ম্য়াচে ফের কিছু না হয় গিলের। তবে ওর যদি মনে হয় পুরো সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে ওর। আমাদের কাছে সেরা বিকল্প রয়েছে।”

কিন্তু গিল যদি না খেলেন, কে খেলবেন ৪ নম্বর পজিশনে? কোটাক বলছেন, ”শুভমন যদি খেলতে না পারে, তাহলে ধ্রুব জুড়েল চার নম্বর পজিশনে খেলবে।” গিল প্রথম ইনিংসে ৩৪ বলে ১৩ রানের ইনিংস খেলেন। তিনটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন ভারত অধিনায়ক।

এদিকে, গুয়াহাটিতে গিল না খেললে নেতৃত্বভার সামলাবেন ঋষভ পন্থ। পন্থ এর আগে ভারতীয় দলের হয়ে টেস্টে কোনদিন অধিনায়কত্ব করেননিগুয়াহাটিতে তিনি অধিনায়ক হিসাবে নামলে প্রথমবার টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন। সেক্ষেত্রে তিনি মহেন্দ্র সিংহ ধোনির বিশেষ তালিকায় নাম লেখাতে পারেন। ২০১৪ সাল পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনি টেস্টে ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন। এখনও পর্যন্ত তিনিই একমাত্র ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসাবে টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেনগুয়াহাটিতে পন্থ মাত্র দ্বিতীয় ভারতীয় কিপার-ব্যাটার হিসাবে টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ার জোরাল সম্ভাবনা শুভমনের। কলকাতা টেস্টে ঘাড়ের ব্যথায় কাবু হয়ে ম্যাচের মাঝপথে ছিটকে গিয়েছিলেন শুভমন। প্রথম ইনিংসে তিনি আহত ও অবসৃত হন। তিনি দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারেননি। মাঠ থেকেই হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হয়েছিল শুভমনকে। শোনা যাচ্ছে, গিল দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ছেন, তাঁর অনুপস্থিতিতে ঋষভ পন্থ দলের নেতৃত্ব দেবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks